পুলিশকে মারধর, ছাত্রলীগ নেতাসহ আটক ২
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পাবনা সংবাদদাতা:
কাগজপত্র না থাকা মোটরসাইকেল জব্দ করায় হাইওয়ে পুলিশের এক সদস্যকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
গতকাল জুমুয়াবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে পাবনার ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী দাশুরিয়ার মুনশিদপুরে হামলার ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন- পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর হাটপাড়া গ্রামের মতিউর রহমান মিন্টুর ছেলে আশিকুর রহমান আকাশ (২৪) এবং একই এলাকার সৌরভ আলীর ছেলে হাসিব আলী (২৯)। আশিকুর মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং পাবনা কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক।
ওসি আশিষ কুমার জানান, গত বৃহস্পতিবার বিকেলে পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজারের পাশে চেকপোস্ট বসানো হয়। হেলমেটবিহীন অবস্থায় উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন আশিকুর ও হাসিব। হাইওয়ে পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলটি জব্দ করে কনস্টেবল সাধন চন্দ্রের মাধ্যমে পাকশী হাইওয়ে থানায় পাঠানো হয়। সাধন চন্দ্র মুনশিদপুরে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে আশিকুর ও হাসিব। এসময় সাধন চন্দ্রকে মারধর করে জব্দ মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। খবর পেয়ে চেকপোস্ট পুলিশ সাধন চন্দ্রকে আহত অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত আকাশ ও হাসিবকে দুটি মোটরসাইকেলসহ আটক করে।
তিনি আরও জানান, গুরুতর আহত সাধন চন্দ্রকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাফিউল ইসলাম সীমান্ত বলেন, যদি কারও কর্মকা-ে সংগঠনের ক্ষতি হয় ও ভাবমূর্তি নষ্ট হয় তাহলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












