পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
এজন্য অন্য হাদীছ শরীফে বলা হয়েছে-
ثلاثة لايدخلون الجنة
তিন প্রকার লোক বেহেশতে প্রবেশ করবে না।
العاق للوالدين
এক নাম্বার হচ্ছে যে, পিতা-মাতার অবাধ্য সন্তান
والرجلة من النساء
আর যে ব্যক্তি পুরুষ হয়ে মেয়েদের সূরত ধারণ করে অথবা যে মেয়েলোক হয়ে পুরুষের সূরত ধারণ করে,
والرجلة من النساء
যে পুরুষ মেয়েলোকের সূরত ধারন করে অথবা কোন মেয়েলোক পুরুষের সূরত ধারণ করে, সে বেহেশতে প্রবেশ করবেনা।
والديوث
এবং দাইয়ুছ, যে তার অধীনস্ত মহিলাদের বা মেয়েদের পর্দা করায় না, তারা বেহেশতে প্রবেশ করবে না।
ثلاثة لايدخلون الجنة
তিন প্রকার লোক বেহেশতে প্রবেশ করবে না।
العاق للوالدين والرجلة من النساء والديوث-
দাইয়ুছ বেহেশতে প্রবেশ করবে না, পিতা মাতার অবাধ্য সন্তান বেহেশতে প্রবেশ করবে না এবং পুরুষ হয়ে মেয়েলোক, মেয়েলোক হয়ে পুরুষের বেশ ধারণকারী, তারা বেহেশতে প্রবেশ করবে না।
কাজেই প্রত্যেকেরই সাবধান থাকতে হবে। পিতা-মাতার যে হক্ব রয়েছে, সে সম্পর্কে।
كل الذنوب يغفر الله عزوجل
প্রত্যেক গুণাহ আল্লাহ্ পাক ক্ষমা করবেন,
منها ما شاء الا عقوق الوالدين-
সমস্ত গুণাহ্ই আল্লাহ্ পাক ক্ষমা করে দিতে পারেন যা চান, তবে পিতা-মাতার অবাধ্যতার যে গুণাহ রয়েছে তা ব্যতীত। অর্থাৎ পিতা-মাতার সহিত অসৎ আচরণ, খারাপ ব্যবহার, খাওয়া-পরা না দেয়া ইত্যাদি যদি কেউ করে, তার যে শাস্তি রয়েছে তা ব্যতীত।
عقوق الوالدين فانه يعجل لصاحبه فى الحيوة قبل الممات-
নিশ্চয়ই আল্লাহ্ পাক তাড়াতাড়ি তার মৃত্যুর পূর্বেই দুনিয়াবী জিন্দেগীতে পিতামাতার অবাধ্যতার শাস্তিটা দিয়ে দিবেন। কাজেই প্রত্যেকেরই সাবধান থাকতে হবে, আল্লাহ্ পাক যেন আমাদের প্রত্যেককেই হেফাজত করেন।
যাদের পিতা-মাতা রয়েছেন এবং যাদের পিতা-মাতা অতিবাহিত হয়ে গেছেন, সেটা আমরা সামনে আলোচনা করবো যে, পিতা-মাতার ইন্তেকাল হয়ে গেলে সন্তানের কি হক্ব রয়েছে। সেটা জেনে প্রত্যেকেই তার দায়িত্ব পালনে সচেষ্ট হবে, তাহলে আল্লাহ্ পাক তার ইহকালে জাযা-খায়ের দান করবেন এবং পরকালেও জাযা-খায়ের দান করবেন। (অসমাপ্ত)
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।