পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য (১৬)
(আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ রবি , ১৩৯২ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
এ প্রসঙ্গে বলা হয় যে, হযরত যুননূন মিছরী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে, একবার উনি মিসরের নীল নদে নৌকা দিয়ে যাচ্ছিলেন, নৌকাটা ছিল বেশ বড়, উনার সাথে অনেক লোক ছিল।
হঠাৎ একটা লোকের একটা মূল্যবান জিনিস হারিয়ে গেল। যখন হারিয়ে গেল তখন প্রত্যেকে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো যে, তুমি কি সেটা পেয়েছ? আমার অমুক জিনিসটা হারিয়ে গিয়েছে।
জিজ্ঞাসাবাদ করতে করতে পর্যায়ক্রয়ে হযরত যুননূন মিছরী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার পাশে একটা লোক ছিল, দেখতে ছূরতে, আকার-আকৃতিতে তাকে কৃতদাস বলে মনে হচ্ছিল।
আমি তাকে জিজ্ঞাসা করলাম ভদ্রতার সহিত যে, আচ্ছা ভাই, তুমি কি সেটা পেয়েছ?
আমি জিজ্ঞাসা করার সাথে সাথে মনে হলো সে লোকটা কিছু মনে করেছে। সাথে সাথে সে সেই পানির মাছগুলিকে হুকুম করলো- হে মাছেরা! তোমরা এক কাজ করো, প্রত্যেকে একটা করে মনি-মুক্তা আমাকে এনে দাও।
এটা বলার সাথে সাথেই দেখা গেল- সমস্ত মাছ একটা করে মনি-মুক্তা, মূল্যবান পাথর নিয়ে নৌকার সামনে ধরেছে। সে আস্তে করে নৌকা থেকে নেমে গেল। পানি দিয়ে হেঁটে যেতে লাগলো এবং বলতে লাগলো-
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
“আয় মহান আল্লাহ পাক! আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। ”
এটা সে বলে হাঁটতে লাগলো। হযরত যুননূন মিছরী রহমতুল্লাহি আলাইহি ছিলেন উনার যামানায় মহান আল্লাহ পাক উনার লক্ষ্যস্থল। উনি বলেন, আমি তাজ্জব হয়ে গেলাম। আমি তাজ্জব হয়ে লোকটিকে জিজ্ঞাসা করলাম- হে ব্যক্তি! তোমার এই অবস্থা কেন? কি কারণে তোমার এই অবস্থা হলো অর্থাৎ তুমি এই অবস্থায় পৌঁছেছো কি করে? কিসের মাধ্যমে?
সে বললো- “মহান আল্লাহ পাক উনার ইবাদত এবং আমার পিতা-মাতার খেদমতের মাধ্যমে। ” সুবহানাল্লাহ!
সে “মহান আল্লাহ পাক উনার ইবাদত এবং মাতা-পিতার খেদমতের মাধ্যমে পৌঁছেছে। লোকটা এ কথা বলে-
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
এই আয়াত শরীফ তিলাওয়াত করে সে অদৃশ্য, গায়েব হয়ে গেল। সুবহানাল্লাহ!
মূলতঃ মহান আল্লাহ পাক তিনি পিতা-মাতার দোয়ার বদৌলতে সন্তানদেরকে অনেক নিয়ামত দিয়ে থাকেন। সেটা বেমেছাল। যেটা সাধারণভাবে সন্তানদের জন্য সংগ্রহ করা, বা হাছিল করা খুবই কঠিন ও দূরহ ব্যাপার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












