মহিলাদের পাতা
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য (১২)
(আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ২৩ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ রবি , ১৩৯২ শামসী সন , ২৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৪ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
এরপর মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে উল্লেখ করেন-
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُدْخِلَنَّهُمْ فِي الصَّالِحِينَ
সূরা আনকাবূত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি বলেন-
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا
আমি আদেশ করতেছি সন্তানদের প্রতি, তারা যেন তাদের পিতা-মাতার সহিত সৎ ব্যবহার করে, উত্তম ব্যবহার করে।
وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا
তবে যদি পিতা-মাতা কোন সন্তানকে শরীয়তের খেলাফ বা বিপরীত কোন আদেশ-নিষেধ করে, কুফরী-শেরেকী করতে বলে, শরীয়তের খেলাফ কোন কাজ করতে আদেশ দেয়, যে বিষয় তার ইলিম নেই-
فَلَا تُطِعْهُمَا
সে সন্তান যেন সেটা আমল না করে। পিতা-মাতা যখন শরীয়তের খেলাফ কোন আদেশ দিবে, নিষেধ করবে, তখন সেটা যেন সন্তান তা’মীল বা আমল না করে অর্থাৎ সেটা পালন না করে।
إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে, তোমরা যা আমল করেছ, সে সম্পর্কে আমি তোমাদের সংবাদ দিয়ে দিব।
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ
যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে,
لَنُدْخِلَنَّهُمْ فِي الصَّالِحِينَ আমি অবশ্যই তাদেরকে প্রবেশ করাবো অর্থাৎ অন্তর্ভুক্ত করবো ছলেহীন বান্দার মধ্যে, যারা ছলেহীন, নেক্কার বান্দা, তাদের অন্তর্ভুক্ত আমি তাকে করে নিব। যে সন্তান ঈমান এনে নেক কাজ করবে অর্থাৎ এখানে নেক কাজ অর্থ পিতা-মাতার সহিত যে সৎ ব্যবহার করে ঈমানের সহিত।
لَنُدْخِلَنَّهُمْ فِي الصَّالِحِينَ মহান আল্লাহ পাক তিনি তাকীদ দিয়ে বলেছেন, অবশ্যই অবশ্যই আমি সেই সন্তানকে আমার ছলেহীন, নেক্কার, পরহেযগার বান্দা যারা রয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে দিব। সুবহানাল্লাহ!
যে ব্যক্তি পিতা-মাতার আনুগত্যতা করবে ঈমানের সহিত, তাকে ছলেহীন বান্দার অন্তর্ভুক্ত করে দেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












