মহিলাদের পাতা
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য (১১)
(আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ১৬ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২২ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৭ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
অর্থ: তুমি গিয়ে তোমার মাতার খেদমত করো, তোমার মাতার কদমের নিচে তোমার জান্নাত রয়েছে। সুব্হানাল্লাহ!
এই হাদীছ শরীফের ব্যখ্যায় উল্লেখ করা হয়েছে- জিহাদে যাওয়া হচ্ছে ফরজে কিফায়া, যদি ফরজে আইন হয়, সেটার মাসয়ালা হচ্ছে আলাদা। সাধারণ অবস্থায় যেহেতু ফরজে কিফায়া। সেই ছাহাবী যখন বললেন- ইয়া রসূল্লাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছলাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি জিহাদে যেতে চাই। যেহেতু জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, সেজন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “তোমার মাতা কি রয়েছেন?”
উনি বললেন হ্যাঁ, যার খেদমত করার জন্য অন্য কোন লোক নেই। কাজেই তুমি সেখানে চলে যাও। তুমি জিহাদে না যেয়ে তোমার মায়ের খেদমতে চলে যাও, তোমর মায়ের খেদমত করো, মায়ের খেদমত করলে তোমার মায়ের কদমের নিচেই তোমার জন্য মহান আল্লাহ পাক তিনি জান্নাত রেখেছেন। সুব্হানাল্লাহ!
এই হাদীছ শরীফ এবং সেই আয়াত শরীফের ব্যখ্যায় উল্লেখ করা হয়েছে, শুধু জিহাদেই নয়, জিহাদ এবং এই জাতীয় যা রয়েছে, যেমন- ইলিম অর্জন করা ফরজ, ফরজে আইন। কতটুকু ইলিম অর্জন করা ফরজ, যে পরিমাণ ফরজে আইন সে পরিমাণের জন্য সে বের হতে পারবে। কিন্তু যখন ফরজ পরিমাণ ইলিম তার হয়ে যাবে, তার পিতা-মাতা কেউ থাকবে, অথচ তাদের খেদমত করার মতো কোন লোক থাকবে না, তখন তার জন্য ফরজের চেয়ে অতিরিক্ত ইলিম অর্জন করার জন্য তার বাড়ী থেকে বের হওয়া নিষেধ। যতক্ষণ পর্যন্ত তার পিতা-মাতা তাকে অনুমতি না দেবে, এজাযত না দেবে, হুকুম না দেবে। তার জন্য সে জিহাদই হোক বা ইলিম অর্জন হোক বা অন্যান্য কোন কাজ হোক না কেন সে কাজে তার পিতা-মাতা তাকে হুকুম না দেয়া পর্যন্ত তার জন্য যাওয়া নিষেধ। যদি সে ব্যতীত তার পিতা-মাতার খেদমত করার মতো আর অন্য কোন লোক না থাকে। যদি কেউ থাকে, তাহলে তাদেরকে সে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তার পক্ষে যাওয়া সম্ভব হবে। অন্যথায় তার জন্য নাজায়েয এবং হারামের অন্তভুক্ত হবে। যা ইমাম-মুজতাহিদ, আওলিয়া-ই-কিরাম ফতওয়া দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৯)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (১)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (১)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারী সমাজের জন্য একটি জরুরী ফিকির!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












