পিটিআইয়ের বিক্ষোভ স্থগিত, জরুরি সংবাদ সম্মেলনের ডাক বুশরা বিবির
, ২৬শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
পাকিস্তানের ইসলামাবাদ শহরের রেড জোনে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে একদিনের সংঘর্ষের পর আপাতত বিক্ষোভ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে পিটিআই। গতকাল বুধবার সকাল ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।
গতকাল বুধবার ভোরে পিটিআই এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে পিটিআই সমর্থকরা ভারী ব্যারিকেড ঘেরা ডি-চকের দিকে অগ্রসর হলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
বুধবার ভোরে পিটিআই তাদের অফিসিয়াল এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বর্বরতা ও রাজধানীর নিরস্ত্র মানুষদের কসাইখানায় পরিণত করার সরকারি পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ আপাতত স্থগিত রাখার ঘোষণা দিচ্ছি।’
এতে আরও বলা হয়, দলের রাজনৈতিক ও মূল কমিটিগুলোর কাছে ‘রাষ্ট্রীয় বর্বরতার তথ্য-উপাত্ত’ তুলে ধরার পর কারাবন্দি ইমরান খানের ‘নির্দেশনার আলোকে’ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।
পিটিআই মুখপাত্রের জারি করা বিবৃতিতে অভিযানের নামে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘হত্যা’ এবং ‘সন্ত্রাসী কর্মকা- ও নৃশংসতার’ নিন্দা জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)