পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
উপসচিব আবুল হায়াত রফিকের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত বর্ণিত ৬ জনের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগের আদেশ মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এতদ্বারা বাতিল করা হলো। বর্ণিত এসব সদস্য অদ্যাবধি শপথ গ্রহণ করেননি বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
নিয়োগ বাতিল হওয়া ৬ জন হলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ও বোটানি বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. শাহনাজ সরকার, বাংলাদেশ পুলিশের প্রাক্তন অতিরিক্ত আইজিপি মুনির হোসেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ এফ জগলুল আহমেদ, বিয়াম ফাউন্ডেশনের প্রাক্তন মহাপরিচালক ড. মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব (পশ্চিম ও আইসিটি) শাব্বির আহ্মদ চৌধুরী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজীর প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)