পায়ের পেশির ব্যথা উপশমে করণীয়
১। দীর্ঘক্ষণ হাঁটা, এক জায়গায় বসে কাজ করা, অনেকক্ষণ বসে কাজ করলে কাঁধ, ঘাড় ও পিঠের পেশিতে টান ধরতে পারে, শরীরে পানির অভাব হলে পেশিতে ব্যথা হতে পারে।
২। পেশি ক্লান্ত থাকাবস্থায় আকস্মিক নড়াচড়া করলে ব্যথা হতে পারে।
৩। হঠাৎ ভারী কিছু তুলতে গেলে টান লেগেও ব্যথা হয়।
৪। মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণেও ব্যথা হতে পারে।
৫। শরীরে সোডিয়াম, পটাশিয়ামের অভাব হলে ব্যথা হতে পারে।
৬। আঘাতে পেশি সম্পূর্ণ বা আংশিক ছিঁড়ে গেলে অথবা বাতরোগেও পেশিতে ব্যথা হয়।
৭। বিভিন্ন রকম ট্রমা বা আঘাতের কারণে হাড়ের জোড় ছুটে গেলে (জয়েন্ট ডিসলোকেশন) অথবা হাড়ের জোড় আংশিক ছুটে গেলেও (সাবলাক্সেশন) নির্দিষ্ট পেশিতে ব্যথা হয়।
চিকিৎসা :
- হঠাৎ পায়ের পেশিতে ব্যথা হলে রোগীরা ঘরে কিছু প্রাথমিক চিকিৎসা নিতে পারেন। যেমন ঠান্ডা ও গরম পানিতে পা ডোবানো। পায়ে ব্যথা অনুভব করলে রক্ত চলাচল বাড়ানোর প্রক্রিয়া অনুসরণ করলে সুফল মিলতে পারে। পায়ে রক্তপ্রবাহ বৃদ্ধি করতে একটি গামলায় ঠান্ডা পানি ও আরেকটি গামলায় গরম পানি নিন। উঁচুতে বসে পা দুটিকে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন এবং পাঁচ মিনিট পর গরম পানিতে পা দুটিকে ডুবিয়ে রাখুন।
- পেশির ব্যথার প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্রাম দরকার। ব্যথার সময় চলাফেরা না করা। বরফ ব্যথায় আক্রান্ত স্থানে বরফের টুকরা বা বরফকুচি দিয়ে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত ম্যাসাজ করা। চাপ আক্রান্ত পেশি কোনো কিছু দিয়ে চাপ দিয়ে বেঁধে রাখা। উঁচু করে রাখা আক্রান্ত স্থান হৃৎপি-ের অবস্থানের (হার্ট লেভেল) চেয়ে একটু উঁচুতে রাখা।
- স্ট্রোক বা বিভিন্ন রকম নিউরোলজিক্যাল কারণে নার্ভের সাপ্লাই না পেলে পেশি অবশ হয়ে দুর্বল হয়ে যায়। সে ক্ষেত্রে পেশির শক্তি বাড়ানোর জন্য স্ট্রেন্থেনিং ব্যায়াম, খিঁচুনি হলে বিভিন্ন রকম স্ট্রেচিং ব্যায়াম, পেশির টেনডন (হাড়ের সঙ্গে পেশিকে জুড়ে রাখে যে টিস্যু) যদি আংশিক ছিঁড়ে যায়, তবে ফিজিওথেরাপি দরকার হয়।
- পেশির ব্যথার চিকিৎসায় সাধারণত ব্যথানাশক ওষুধ ব্যবহার না করাই ভালো। ব্যথার ওষুধ শুধু সাময়িকভাবে ব্যথা কমাতে পারে, কিন্তু যেসব কারণে পেশির ব্যথা হয়, তার সমাধান করে না।
-ডা. মুহম্মদ জর্জিস।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।