পাহাড় থেকে সারাদেশে ছড়িয়ে পড়েছে সন্ত্রাসবাদীরা
নিজস্ব প্রতিবেদক:
র্যাবসহ অন্যান্য বাহিনীর ধারাবাহিক অভিযানে পাহাড়ে অবস্থান সন্ত্রাসীদের জন্য দুরূহ হয়ে পড়েছে। তাই আমির আনিসুর রহমান মাহমুদের নির্দেশে পাহাড় থেকে সমতলে এসে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তারা। মূলত নিরাপদে থেকে ছোট-ছোট দলে সম্মিলিতভাবে ভাগ হয়ে তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছিল উদ্দেশ্য হাসিলের জন্য।
নতুন সন্ত্রাসবাদী সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার শূরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন ওরফে রাকিবসহ ৩ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমান্ডার মঈন বলেন, নতুন এ সন্ত্রাসবাদী সংগঠনের নেতৃস্থানীয়সহ অনেক সদস্যকে আমারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। বাকিদেরও গ্রেপ্তারে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা জানতে পারে, এই নতুন সন্ত্রাসবাদী সংগঠনের অন্যতম শুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন ওরফে রাকিব সংগঠনের কয়েকজন সদস্যসহ গাজীপুর হয়ে টাঙ্গাইলের মধুপুরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গত সোমবার (৫ জুন) রাতে র্যাব-১ ও ৭ এর আভিযানিক দল গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি সিএনজি থেকে সংগঠনের শুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মুহম্মদ মোশারফ হোসেন ওরফে রাকিব (৩৪), জাকারিয়া হোসাইন (২৯) ও আহাদুল ইসলাম মজুমদার ওরফে সিফাত ওরফে মামিদকে (২২) গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে অভিযান চলাকালীন সময় কিছু সদস্য পালিয়ে যেতে সমর্থ হয়। উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল ও নগদ ১২ লাখ ৪০ হাজার টাকাসহ বিভিন্ন উগ্রবাদী লিফলেট।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন ওরফে রাকিব শারক্বীয়ার অন্যতম শুরা সদস্য ও অর্থ শাখার প্রধান। “জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র” প্রতিষ্ঠাকালীন সময় থেকে সে সংগঠনের অর্থ সংগ্রহ ও সরবরাহ সংক্রান্ত কার্যক্রম এবং সমতলের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম তত্ত্বাবধান করতো।
র্যাব কমান্ডার মঈন বলেন, পাহাড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হলে সংগঠনের আমীর মাহমুদের নির্দেশনায় সে সমতলের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। আত্মগোপনে থেকে সে সংগঠনের অন্যান্য আত্মগোপনকৃত সদস্যদের সাথে যোগাযোগ রেখে সংগঠনের সদস্যদের সংগঠিত করার চেষ্টা করতে থাকে। সে ইতিপূর্বে আনসার আল ইসলামের সদস্য থাকায় উক্ত সংগঠনের সাথে যোগাযোগ ও সমন্বয় রাখতো। সে আনসার আল ইসলামের সাথে সমন্বয়ের মাধ্যমে পুনরায় সংগঠিত হওয়ার পরিকল্পনা করছিল বলে জানা যায়। পাহাড় থেকে পলায়নের সময় তার নিকট সংগঠনের প্রায় ২০ লক্ষাধিক টাকা জমা ছিল যার মধ্য হতে সংগঠনের বিভিন্ন কাজে ইতোমধ্যে প্রায় ৭ লক্ষাধিক টাকা খরচ করেছে বলে জানা যায়। সে গ্রেপ্তারকৃত ০২ সদস্যকে নিয়ে গাজীপুর হয়ে টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল এলাকায় অবস্থান করে সংগঠনের আত্মগোপনকৃত অন্যান্য সদস্যদের একত্রিত করে আমিরের নেতৃত্বে পুনরায় সংগঠিত হওয়ার পরিকল্পনা করছিল বলে জানা যায়।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।