পাহাড়ে পাহাড়ে জুমের সোনালী ধান কাটার উৎসব
জুম থেকে ফসল তুলতে জুম চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন। পাহাড়ে পাহাড়ে চলছে জুমের সোনালী ধানকাটার উৎসব। কাজের ফাঁকে বিশ্রামের জন্য পাহাড়ে তৈরি করা হয়েছে অস্থায়ী জুমঘর। বছরের এ সময়ে পাহাড়ে জুমের সোনালি ধান জুম চাষিদের এনে দিয়েছে ব্যস্ততা।
বান্দরবান পার্বত্য জেলায় বাঙালিসহ ১২টি ভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। তাদের সামাজিক ভাষা ও সংস্কৃতিগত রয়েছে ভিন্নতা। পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান উৎস জুম চাষ। এটি পাহাড়িদের আদি পেশা। জুমের পাকা ধানের চাল দিয়ে চলে সারা বছরের খাদ্য। উচুঁ পাহাড়ের ঢালু ভুমিতে ধানসহ হলুদ, মারফা, মরিচ, ভুট্টা ও তিলসহ প্রায় ৩০-৩৫ জাতের সবজির চাষাবাদ করে থাকেন।
এপ্রিলে মাসজুড়ে চলে জুমের জায়গা সম্পূর্ণ প্রস্তুতকরণের কাজ আর কাঙ্খিত বৃষ্টির জন্য অপেক্ষা। বৃষ্টি হলে জুমে ধানসহ বিভিন্ন ফসল বপন শুরু করা হয়। যারা বৈশাখ মাসের প্রথম বৃষ্টির পর জুমে ধান বপন করতে পারেন তাদের ধান আগে পাকা শুরু করে। আর যারা একটু দেরীতে বপন করেন তাদের ধান দেরীতেই পাকে। প্রতিবছর আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে জুমের ধান কাটা শুরু হয়। সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত জুমের ধান কাটা, মাড়াই করা ও শুকানোর প্রক্রিয়া চলে।
বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক এম,এম শাহ্ নেয়াজ জানান, এপ্রিল মাসের শুরুর দিকে জুমিয়ারা যেসব জুমে বীজ বপন করতে পেরেছে সেসব ধান ভালো হয়েছে। এপ্রিল শেষের দিকে যারা বীজ বপন করেছে সেসব জুমের ধান কিছু বিলম্ব হতে পারে।
তিনি আরো বলেন, প্রতিটি পাহাড়ের এখন জুমের ধান কাটার উৎসব শুরু হয়েছে। ৮০ শতাংশ স্থানীয় জাতের আবাদ করা ধানগুলো অনেক স্থানে কাঁটা শুরু হয়েছে। তাছাড়া ফলন তেমন খারাপ হয় নাই। যেহেতু জুমের ফসল নিমজ্জিত হয় নাই। তাই জুমের ফলন মোটামুটি ঠিক রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।