পাহাড়ে এসেছে ফসল তোলার সময়
পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি জুমচাষ, যা প্রাচীনকাল থেকে প্রান্তিক পাহাড়িরা ঐতিহ্যগতভাবে করে আসছে। প্রতিবারের মতো এবারও তারা জুম পদ্ধতিতে ধান, ভুট্টা, হলুদসহ বিচিত্র ফসল চাষ করেছেন। বর্তমানে ধান তোলার মৌসুম চলছে। পাহাড়ে পাহাড়ে এখন পাকা ধানের মহাসমারোহ। পাকা ধানের মিষ্টি গন্ধে ভরে উঠেছে চারদিক। বৃষ্টিসহ আবহাওয়া ঠিক থাকলে শিগগির শুরু হবে ধানা কাটা উৎসব।
রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে হয় জুমচাষ। সম্প্রতি উপজেলার ৫ নম্বর ওয়াগগা ইউনিয়ন সংলগ্ন সীতাপাহাড় ও রামপাহাড়ে দেখা গেছে সবুজ পাহাড়গুলো পাকা ধানের সোনালি রঙে ছেয়ে গেছে। পাকা ধানের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। স্থানীয় চাষি জানায়, সারা বছর কষ্ট করে জুমচাষ করার পর এখন ঘরে ফলন তোলার সময়। গত বছরের তুলনায় এবার একটু বৃষ্টি ভালো হওয়ায় ফলন ভালো হয়েছে। তবে সে জানায়, আগে মাটি উর্বর ছিল। তখন সার না দিলেও এখন দিতে হয়। কেননা দিন দিন পাহাড়ের মাটির উর্বরতা কমে আসছে।
স্থানীয় আরেক চাষি জানায়, একসময় পাহাড়ে অনেক বছর পরপর চাষ হতো। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি এবং পাহাড়ের সংখ্যা কমে যাওয়ায় এখন একই পাহাড়ে প্রতি বছর চাষ করা হচ্ছে। ফলে জুমচাষে সারের প্রয়োগ বাড়ছে। এতে ফসলের পুষ্টিক্ষমতা কমে আসছে।
এদিকে কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন দুর্গম পাহাড়ি অঞ্চলে প্রায় ১০০ হেক্টর জমিতে জুমচাষ হয়ে থাকে। যেখানে ধানের পাশাপাশি আদা, হলুদ, মারফা, মরিচ, কচু, মিষ্টি কুমড়া, ভুট্টাসহ বিভিন্ন জাতের ফসল চাষ করা হয়ে থাকে।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ বলেন, কাপ্তাই কৃষি বিভাগ থেকে জুমচাষিদের ধানের পাশাপাশি বিভিন্ন মিশ্র ফল, ফসল চাষে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। তবে জুমচাষিরা স্থানীয় জাতের ধানের চাষ করলেও কৃষি বিভাগ থেকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উচ্চ ফলনশীল ধানের (ব্রি ধান-৮৭) জাতের চারা রোপণের পরামর্শ দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।