পাসপোর্ট কর্মকর্তার ‘বহুরূপী’ পাসপোর্ট
, ২০ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯২ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জাল-জালিয়াতির মাধ্যমে ‘বহুরূপ’ ধারণ করে ইচ্ছেমতো নিজের পাসপোর্ট বানিয়েছে খোদ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের এক কর্মকর্তা। একাধিক পাসপোর্টে পেশার স্থলে কখনও ‘অন্যান্য’, কখনও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ‘স্থায়ী কর্মচারী’, আবার কখনও ‘সরকারি কর্মচারী’ - অর্থাৎ যখন যা মনে আসে, তা দিয়েই পাসপোর্ট বানিয়েছে। এমনকি ক্ষমতার অপব্যবহার করে সেন্ট্রাল সার্ভারের মতো স্পর্শকাতর জায়গায় থেকে ইচ্ছেমতো নিজের স্ট্যাটাস বসিয়েছে সে।
আমেরিকায় অবস্থান করা স্ত্রী-সন্তানদের দেখতে যেতেই বারবার সে এই পাসপোর্ট পরিবর্তন করেছে বলে জানা গেছে। অফিসিয়ালি বিষয়টি গোপন করতেই তার এই জালিয়াতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলোচিত এই কর্মকর্তার নাম মাসুম হাসান। সে বর্তমানে উত্তরার ই-পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স শাখায় উপ-পরিচালক হিসেবে কর্মরত।
শুধু পাসপোর্ট জালিয়াতিই নয়, এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগও রয়েছে। এ ধরনের ঘটনাকে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের জন্য ‘নজিরবিহীন’ বলছেন কর্মকর্তারা। তারা বলছেন, তিনি যে ক্ষমতার অপব্যবহার করেছেন, এতে তার চাকরি থাকারই কথা না।
পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক পাসপোর্টের কর্মকর্তারা বলেন, তার বাড়ি গোপালগঞ্জ হওয়ায় তিনি গত সরকারের সময় বেপরোয়া ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুড়ির প্যাকেটে ‘বোমা’, বিস্ফোরণে আহত ১
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালমান এফ’সহ ৩১ জনের বিরুদ্ধে ৩ মামলা
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়ার সময় দুদকের হাতে আটক সার্ভেয়ার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সব ঠিক থাকলে ডিসেম্বরের আগেই মিলতে পারে রূপপুরের বিদ্যুৎ -বিজ্ঞানমন্ত্রী
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় যে ভাষা শেখাতে চায় সরকার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না, মন্তব্য তথ্য উপদেষ্টার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে তরুণের চেয়ে প্রবীণের সংখ্যা বাড়বে, বিশ্বব্যাংকের সতর্কতা
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












