পারিবারিক পুষ্টি সবজি বাগানে বদলে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বরিশাল সংবাদদাতা:
গ্রামগুলোতে বসতবাড়ির আঙ্গিনায় অনাবাদি ও পতিত জমিতে পারিবারিক পুষ্টি সবজি বাগান করে বদলে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রাম ও বিল্ববাড়ি ব্লক-এর পর্ব বিল্ববাড়ি, আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রাম, বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা ইউনিয়নসহ হিজলা উপজেলার বিভিন্ন গ্রামে পারিবারিক পুষ্টি সবজি বাগান তৈরীর মাধ্যমে বদলে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, প্রতিটি ইঞ্চি হোক পুষ্টি ভান্ডার। কোন অংশ পতিত না রেখে বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন। এতে পুষ্টি চাহিদা পূরণের সাথে সাশ্রয় হবে অর্থ। পাবেন বিষমুক্ত সবজি। শুধু শীতকালেই নয়, সারা বছর চাষ করতে পারেন এ সবজি, সবজি অধিকাংশ জাতগুলো এখন সারা বছর ব্যাপী চাষ করা যায়। পাশাপাশি যারা ছাদ বাগানী আছেন তারাও চাইলে টবে সবজি চাষ ও আদা চাষসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন পারেন। এ সব সবজির মধ্যে রয়েছে কদু, বরবটি, শশা, ফুলকপি, বাঁধাকপি, করলা, পেঁপে, মিষ্টি কুমরা, লাল মুলা, কাঁচা মরিচ, বেগুন, পিয়াজ, লাল শাক, ছিমসহ বিভিন্ন সবজি। এসব সবজি চাষে খরচও অনেক কম। এ সকল চাষাবাদে মাঝে মধ্যে জৈবসার ব্যবহার করা যেতে পারে।
এ বিষয়ে সদর উপজেলার পর্ব বিল্ববাড়ি গ্রামের সেকেন্দার চৌধুরী বলেন, তারা নতুন এ পদ্ধতিতে নিজের বাড়ীর আশেপাশে বিভিন্ন ধরনের তরিতরকারি, শাক ও ফলমূল চাষাবাদ করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি টাকা, ও রোজগার করছেন।
এসব প্রান্তিক কৃষকরা আরো বলেন, বসতবাড়ির আঙ্গিনায় অনাবাদি, পতিত ও পরিত্যক্ত জায়গায় সবজি ও ফল চাষ করে বর্তমানে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এছাড়া সবজি বা তরিতরকারির যে দাম, তাতে প্রতিদিন সবজি কিনে খাওয়া সম্ভব ছিল না। কিন্তু নতুন এ প্রযুক্তিতে সবজি চাষ করে বর্তমানে এখন নিজেরা খেতে পারছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












