পারস্য উপসাগর থেকে চলে গেছে মার্কিন বিমানবাহী রণতরী
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছেন, পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডিওয়াইট ডি. আইজেনহাওয়ার চলে গেছে এবং এরইমধ্যে হরমুজ প্রণালী পার হয়েছে।
গত জুমুয়াবার অ্যাডমিরাল তাংসিরি জানান, আইজেনহাওয়ার যখন পারস্য উপসাগর ছেড়ে চলে যায় তখন আইআরজিসি’র নৌ শাখার সেনারা বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করে। গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আরও এলাকায় যাতে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে পারস্য উপসাগরে আমেরিকা যুদ্ধ জাহাজটিকে মোতায়েন করে।
আইআরজিসি কমান্ডার তাংসিরি বলেন, আইজেনহাওয়ার এবং তার সাথে আরও কিছু সহযোগী যুদ্ধজাহাজের বহর ২০ দিন পারস্য উপসাগরে মোতায়েন ছিল তবে তাদের সমস্ত তৎপরতা আইআরজিসি’র নৌ শাখার গোয়েন্দাদের নজরদারিতে ছিল।
তিনি আরো জানান, পারস্য উপসাগরে অবস্থানকালে আইজেনহাওয়ার আইআরজিসি’র এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।