পানিফল চাষে খরচ কম, লাভ বেশি
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এবার পানিমগ্ন ১০ হেক্টর জমিতে পানিফল চাষ হয়েছে। তবে জেলার সদর উপজেলা, নলডাঙ্গা, সিংড়া ও গুরদাসপুর উপজেলায় সবচেয়ে বেশি পানিফল চাষ হয়েছে। অন্যান্য উপজেলায় একটু কম চাষ হয়েছে।
সূত্র জানায়, পানিমগ্ন এসব জমিতে প্রায় সারা বছর পানি জমে থাকে। এসব জমিতে জ্যৈষ্ঠ মাসে পানিফলের চারা রোপণ করা হয়। চার মাস পর থেকে ফল আসা শুরু হয় এবং আশ্বিন মাসের প্রথম দিকে ফল তুলে বিক্রি করা শুরু হয়। পানিফল চাষ প্রক্রিয়া সহজ এবং উৎপাদন খরচও কম। ঠিকমতো ফসলের পরিচর্যা করা হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে বিঘা প্রতি ২০ থেকে ২৫ মণ ফলন পাওয়া যায়।
জেলার সদর ও সিংড়া উপজেলায় গিয়ে দেখা যায়, কেউ গাছ থেকে ফল তুলতে ব্যস্ত, কেউ কেউ ফসল পরিচর্যা ও বালাইনাশক দিচ্ছেন, কেউ বা বিভিন্ন সড়কের পাশে বসে পানিফল বিক্রি করছেন। আর শহরের বাজারগুলোতে পানিফলের চাহিদাও বেশ লক্ষ্য করা গেছে। গ্রাম এলাকায় ৫০ থেকে ৬০ টাকা ও শহরাঞ্চলে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পানিফল। পাইকারি বাজারে বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা মণ পানিফল কিনে নিয়ে যাচ্ছেন।
সদর উপজেলার বরভিটা-দিয়ারভিটা গ্রামের কৃষক হজরত আলী বলেন, এ বছর চার বিঘা জমিতে পানিফলের চাষ করেছি। চারা রোপণের চার মাস পর ফল আসতে শুরু হয়েছে। এক থেকে দুই দিন পর পর দুই মণ করে পানিফল তুলি। পরে স্থানীয় বাজার এবং জমিতেই এসব পানিফল পাইকারি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করি। আর স্থানীয় বাজারে খুচরা বিক্রি করছি কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা দরে। পানিফল চাষ মোটামুটি লাভজনক।
একই এলাকার অপর কৃষক আসাদ জানান, বর্ষাকালে বিঘা প্রতি ১২০০ টাকায় জমি লিজ নিয়ে পানিফল চাষ করেছেন তিনি। এ ফল চাষে বিঘা প্রতি তার খরচ হয়েছে প্রায় নয় থেকে ১০ হাজার টাকা। প্রতিদিন তিনি ৩০ থেকে ৪০ কেজি করে পানিফল তুলে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
তিনি বলেন, সাধারণত পানিফলের বিঘা প্রতি ফলন হয় ২০ থেকে ২৫ মণ। কোনো কোনো সময় আরও বেশি ফলন হয়। খরচ বাদে প্রতি বিঘায় পানিফল বিক্রি করে লাভ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। এছাড়া পানিমগ্ন জমিতে পানিফলের পাশাপাশি মাছও চাষ করা যায়। তা না করা হলেও প্রাকৃতিকভাবেই দেশীয় প্রজাতির হরেক রকম মাছ পাওয়া যায়। যা পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারজাতও করা যায়। গত পাঁচ বছর ধরে তিনি পানিমগ্ন এসব জমিতে পানিফল চাষ করে আসছেন। সঙ্গে মাছও চাষ করছেন। ভবিষ্যতে পানিফল চাষের পরিধি আরও বাড়াতে চান।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, সাধারণত পুকুর, ডোবা-নালায় যেখানে ধান ও মাছ চাষ হয় না। সেখানে পানিফল চাষ করে সহজেই একজন কৃষক আর্থিকভাবে লাভবান হতে পারেন। নাটোর জেলায় পানিফল চাষে কৃষকরা সফলতা পেয়েছেন। আর পানিফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ থেকে মাঠ দিবসের মাধ্যমে নানা রকম পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।