ক্রেতাদের ক্ষোভ প্রকাশ:
পাতে উঠছে না ইলিশ, পাঙাশকে ‘জাতীয় মাছ’ ঘোষণার দাবি
, ১১ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নদী ও সাগরে ইলিশের দেখা নেই। ইলিশের জালে মিলছে পাঙাশ। ইলিশের দাম আকাশছোঁয়া। গরিবের ভাগ্যে ইলিশ দেখা ছাড়া উপায় নেই খাওয়ার। গরিবের পাতে ইলিশের ঠাঁই না হলেও পাঙাশ মিলছে। তাই পাঙাশকে জাতীয় মাছ ঘোষণার দাবি উঠেছে।
ভোক্তারা বলছেন, ইলিশ শুধুই এক শ্রেণির মানুষের খাবার হয়ে গেছে। সাধারণ মানুষের জন্য ইলিশ দুরূহ ব্যাপার। দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ। তাই সহজলভ্য এবং কম মূল্যে পাওয়া পাঙাশকে জাতীয় মাছ ঘোষণার দাবি দীর্ঘদিনের। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নিয়মিত আলোচনা।
অনলাইন ব্যবহারকারী হৃদয় লিখেছেন, জাতীয় মাছ হবে এমন মাছ যা সবার ক্রয় ক্ষমতার ভেতর আছে। যা সহজেই পাওয়া যায়। যা স্বাদে ও গুণে অনন্য। ইলিশের সঙ্গে এসব যায় না। গরিব ইলিশ ক্ষেতে পারে না। যে মাছ সব শ্রেণির মানুষ খেতে পারে না তা জাতীয় মাছ হয় কীভাবে? তাই পাঙাশকে জাতীয় মাছ ঘোষণার দাবি জানাচ্ছি।
নোয়াখালীর পৌর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী রায়হান বলেন, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে আমাদের নাভিশ্বাস উঠে গেছে। পুষ্টির চাহিদা পূরণে মাছ কিনতে হয় কিন্তু তার উপায় নাই। এক কেজি ইলিশের দাম হাজার টাকার ওপরে। তাও একবেলা খাওয়া যায়। আর এক হাজার টাকার পাঙাশ কিনলে দুই থেকে তিন বেলা খাওয়া যাবে। পাঙাস-তেলাপিয়া না থাকলে মানুষ মাছই খেতে পারতো না।
নোয়াখালী নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বিষাদ বলেন, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের জায়গা দখল করেছে পাঙাশ মাছ। ইলিশ মাছ এখন এক হাজার টাকার নিচে পাওয়া যায় না, ১০০০ টাকার নিচে যে মাছ রয়েছে, সেটি জাটকা ইলিশ। দিন আনে দিন খায় এমন মানুষগুলোর কাছে ইলিশ এখন আকাশ কুসুম স্বপ্ন। আসলেই ইলিশ কিনে খেতে পারাটা বিশাল এক ভাগ্যের ব্যাপার, আমাদের দেশের বেশির ভাগ মানুষই ইলিশ কিনে খেতে পারে না। সরকারের কাছে অনুরোধ পাঙাশ মাছকে জাতীয় মাছ ঘোষণা করা হোক।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন, বর্তমানে ইলিশের জালে পাঙাশ মাছ পাওয়ার অনেক খবর রয়েছে। মূলত মা ইলিশ সংরক্ষণের জন্য গত কয়েক বছর থেকে বছরের নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরার ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই নিষেধাজ্ঞা ইলিশের পাশাপাশি পাঙাশ মাছের সংখ্যা বৃদ্ধিতেও ভূমিকা রেখেছে। আমি মনে করি জেলেদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারলে এবং মৎস্য সংরক্ষণের উদ্দেশ্যে নেওয়া সরকারের পদক্ষেপগুলোর যথাযথ বাস্তবায়ন করতে পারলে পাঙাশের উৎপাদন আরও কয়েকগুণ বাড়ানো সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












