সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সরু চোখে....

পাঠ্যবইয়ে মেয়ে ও ছেলেদের আচরণ নিয়ে বিভ্রান্তিকর বার্তা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, রাত ১:৩৯
পাঠ্যবইয়ে মেয়ে ও ছেলেদের আচরণ নিয়ে বিভ্রান্তিকর বার্তা
পাঠ্যবইয়ের ক্লাস-৭ এর ইতিহাস ও সমাজ বিজ্ঞান অনুশীলন বইয়ের ৫১ পাতায় ‘শরীফার গল্প’ বিষয়টি অনেকেই জানেন। তবুও আমি বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। এ পাঠ্যে ট্রান্সজেন্ডার শরীফার বক্তব্যে বলা হচ্ছে-
আমার শরীর ছেলেদের মত হলেও মনে মনে আমি একজন মেয়ে। এই মনে মনে মেয়ে বোঝার উপায় হিসেবে দেয়া হয়েছে-
১. মেয়েদের মত পোশাক পরতে ভালোবাসা
২. মায়ের সঙ্গে ঘরের কাজ করা,
৩. বোনের সাজবার জিনিস ব্যবহার করা,
৪. মেয়েদের সাথে খেলা
লক্ষ্য করুন-
-আমি এমন অনেক পুরুষকে চিনি, যারা ছোটবেলায় মেয়েদের মত শাড়ি পরেছে, সালোয়ার কামিজ ওড়নাও পরেছে। প্রশ্ন হচ্ছে, তারা কি মনে মনে মেয়ে হয়ে গেছে?
-আমি নিজে ছোটবেলায় মায়ের সাথে ঘরের কাজ করতাম। কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেয়া, রান্না করা সব কাজ করতাম। প্রশ্ন হচ্ছে, আমি কি মনে মনে মেয়ে হয়ে গেছি?
-আমার এক খালাতো ভাই আছে, যে ছোটবেলায় বোনদের লিপিস্টিক, নেইলপালিশ, টিপ, চুড়ি পরতো, মাথায় ঝুটি পরতো। প্রশ্ন হচ্ছে, আমার খালাতো ভাই কি মনে মনে মেয়ে হয়ে গেছে?
-আমি নিজে ছোট বেলায় মেয়েদের সাথে খেলেছি। কুত কুত খেলেছি। প্রশ্ন হচ্ছে, আমি কি মেয়ে হয়ে গেছি?
কথা হচ্ছে, আমাদের সময় যদি পাঠ্যবইয়ে এ ধরনের পাঠ্য থাকতো, তবে আমরা হয়ত নিজেদের মনে মনে মেয়ে ভাবা শুরু করতাম।
যেসব দেশে পাঠ্যবইয়ে এ ধরনের পাঠ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, ইতিমধ্যে ঐ স্কুলের বাচ্চাদের মধ্যে নিজেদের ট্রান্সজেন্ডার ভাবার প্রবণতা শুরু হয়েছে। এর মাত্রাও কিন্তু কম না। ১০০ শিক্ষার্থীর মধ্যে ২.৭ জন শিক্ষার্থী বলছে, তারা ট্রান্সজেন্ডার। কারণ তাদের লক্ষণ পাঠ্যবইয়ে দেয়া ট্রান্সজেন্ডারের সাথে মিলে যায়। তারমানে পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার ইস্যু অন্তর্ভুক্তকরণ শুধু ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দিবে না, বরং আপনার সন্তানকে ট্রান্সজেন্ডার বানিয়ে ফেলবে গণহারে। আপনি হয়ত জানেনও না, আপনার সুস্থ সুন্দর বাচ্চা হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসবে, আমি একজন ট্রান্সজেন্ডার। অভিভাবক হিসেবে এমন পরিস্থিতির জন্য আপনি কি প্রস্তুত?
বাংলাদেশের ক্লাস-৭ এ পড়া একটি শিক্ষার্থীর বয়স হবে ১৩ বছর। এ বয়সে সে অনেক কিছুই বুঝে না। কিন্তু পাঠ্যবইয়ে যখন এ ধরনের পাঠ্য অন্তর্ভুক্ত হওয়ার পর তার মানসিক অবস্থা কেমন হতে পারে, বিষয়টি কি ভেবে দেখেছেন? পশ্চিমা বিশ্বে অনেক দেশে পাঠ্য বইয়ে এ ধরনের পাঠ্য অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে গবেষকরা গবেষণা করে দেখেছে, স্কুলে বাচ্চাদের মধ্যে এবহফবৎ ফুংঢ়যড়ৎরধ নামক একটি মানসিক অসুখ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ অসুুখ হচ্ছে, কোন শিশু আসলে কোন জেন্ডারের সেটা নিয়ে সে বিভ্রান্তিতে পড়ে যায়। এ অবস্থায় তার মধ্যে হতাশা দেখা যায়। এবং সেই হতাশা থেকে ৩ জনের ১ জন আত্মহত্যারও চেষ্টা করে। এ বিষয়ে ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের গবেষণা পড়তে পারেন।
তার মানে দাড়াচ্ছে, পাঠ্যবইয়ে শরীফার গল্প অন্তর্ভুক্তকরণ শুধু মাত্র পাঠ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এ ধরনের পাঠ্য পাঠ করে আপনার শিশু মানসিক অসুস্থ হয়ে পড়তে পারে এবং এক পর্যায়ে আত্মহত্যাও করতে পারে। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলের পাঠ্যবইয়ে এধরনের পাঠ্য অন্তর্ভুক্ত করার পর অভিভাবকরা এর বিরুদ্ধে মাঠে নেমেছে, আন্দোলন করেছে, অনেকে উচ্চ আদালতে পর্যন্ত গিয়েছে। অনেক স্কুলে অভিভাবকদের চাপের মুখে পাঠ্যবই পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
সন্তান বাবা-মায়ের কাছে নিঃসন্দেহে সবচেয়ে মূল্যবান সম্পদ। পাঠ্যবইয়ে এমন কিছু অন্তর্ভুক্ত করা হলো, যে কারণে আপনার সন্তান নিজেকে ট্রান্সজেন্ডার ভাবা শুরু করলো, অথবা সে মানসিক অসুস্থ হয়ে গেলো অথবা আত্মহত্যা করার চেষ্টা করলো, এমন বিষয়টি আপনি নিশ্চয়ই মেনে নেবেন না। সুতরাং অভিভাবকদের বিষয়টি নিয়ে চিন্তা করার খুব জরুরী প্রয়োজন বলে আমার মনে হয়।
-উম্মু আমিম

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ১ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ১ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৪ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৪ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৫ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৫ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৬ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৬ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৯ নভেম্বর, ২০২৬ ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬