স্বাস্থ্য সন্দেশ
পাট শাকের উপকারিতা জানলে অবাক হবেন
, ১৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ রবি’ ১৩৯১ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
পাটকে আমরা চিনি সোনালি আঁশ নামে। এর আঁশ দিয়ে অনেক পণ্য তৈরি হয়। তবে কচি পাটের পাতা ব্যবহার করা হয় খাবার হিসেবে। কেউ ভেজে খান কেউবা রান্না করেন ডাল দিয়ে। অনেকে আবার ভাবেন এর কোনো উপকারিতা নেই।
বিশেষজ্ঞদের মতে, পাট পাতায় রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্টের মতো উপাদান। নিয়মিত পাট পাতা খেলে একাধিক প্রাণঘাতী রোগ থেকে দূরে থাকা যায়। এবার পাট শাকের নানা গুণ সম্পর্কে জেনে আসি-
প্রদাহ কমায়:
বেশিরভাগ ক্রনিক রোগের পেছনে দায়ী প্রদাহ। তাই সুস্থ থাকতে চাইলে ইনফ্লামেশন কমানোর চেষ্টা করতে হবে। এ কাজে সাহায্য করতে পারে পাট পাতা। এই পাতায় রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভা-ার যা কিনা অক্সিডেটিভ স্ট্রেস দূর করার কাজে সিদ্ধহস্ত। আর এই কারণেই কমে প্রদাহের বাড়বাড়ন্ত। তাই সুস্থ সবল জীবনযাপন করার ইচ্ছে থাকলে পাট পাতা খেতেই হবে।
হাড় শক্ত করে:
হাড় যদি মজবুত করতে চান তবে খাবার পাতে রাখুন পাট শাক। প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এই পাতায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম। এই দুই উপাদানই কিন্তু হাড়ের ক্ষতি রোধে সাহায্য করে। অস্টিওপোরোসিসের মতো জটিল অসুখে ভুক্তভোগীরা খাবার হিসেবে নিশ্চিন্তে পাট পাতা রাখতে পারেন।
ইমিউনিটি বাড়ায়:
ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে দূরে থাকতে চাইলে ইমিউনিটি সিস্টেম শক্তপোক্ত হওয়া চাই। এই কাজে সাহায্য করতে পারে পাট পাতা। এই পাতায় রয়েছে ভিটামিন সি এবং অত্যন্ত উপকারী কিছু অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা রাখে।
পেটের সমস্যা কমায়:
গ্যাস, অ্যাসিডিটির মতো পেটের সমস্যা কমাতে চাইলে খেতে হবে পাট পাতা। এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর কাজে সাহায্য করে। আর অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়লে পেটের অসুখ কমানো সম্ভব হয়। তাই গ্যাস, অ্যাসিডিটিতে ভুক্তভোগীরা অবশ্যই নিয়ম করে পাট পাতার তরকারি বা পাট পাতার চা খান। তবে মিলবে উপকার।
ওজন কমায়:
ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় রাখুন পাট শাক। এতে আছে পর্যাপ্ত ফাইবার আর অ্যান্টি অক্সিডেন্ট। যা ওজন কমাতে সাহায্য করে।
কীভাবে খাবেন?
বেশিরভাগ মানুষ রসুন-শুকনা মরিচ দিয়ে পাট শাক ভেজে খান। স্যুপ বা স্ট্যুতে এই পাতা মিশিয়ে খেতে পারেন। নাইজিরিয়াতে পাট পাতা ও শুকনো মাছ দিয়ে ইয়েডু নামক একটি স্যুপ খাওয়া হয়। মিশরে পাট পাতা কুচি করে তার মধ্যে লেবুর রস আর জয়তুনের তেল দিয়ে খাওয়ার প্রচলন আছে। এটি মুলুখিয়া নামে পরিচিত। জাপানে পাট শাকের চা খাওয়া হয়। চাইলে পাট শাকের পাকোড়াও বানিয়ে খেতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












