পাটের দাম বাড়লেও খুশি না কৃষক
নিজস্ব প্রতিবেদক:
পলিথিনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করার পরে বাজারে বেড়েছে পাটের চাহিদা। সেই সঙ্গে বেড়েছে পাটের দাম। কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরের কয়েকটি বাজারে গত দুই সপ্তাহে মণ প্রতি পাটের দাম বেড়েছে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা পর্যন্ত।
এসব বাজারে বর্তমানে তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৬০০ টাকা দরে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে।
পাটের দাম হঠাৎ বাড়লেও খুশি না কৃষক। তারা বলছেন, এতে লাভবান হবে ব্যবসায়ীরা।
এই তিনটি জেলার একাধিক কৃষক জানিয়েছেন, অধিকাংশ কৃষক আগেরই উৎপাদিত পাট বিক্রি করে দিয়েছেন। সে সময় পাটের দাম ছিল প্রতি মণ পাট দুই হাজার ২০০ থেকে আড়াই হাজার টাকা।
বাড়তি লাভের অর্থ পাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মহাজন।
লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী হাটে কথা হয় পাট ব্যবসায়ী আলতাফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, প্রায় এক মাস আগেই কৃষকরা তাদের উৎপাদিত পাট বিক্রি করেছেন। আনুমানিক আট থেকে ১০ শতাংশ কৃষকের ঘরে সামান্য কিছু পাট সংরক্ষিত আছে।
আলতাফ বলেন, যারা পাট ঘরে রেখেছিলেন, তারা এখন বাড়তি দাম পাচ্ছেন। মূলত যেসব ক্ষুদ্র ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে পাট কিনে গুদামজাত করেছিলেন, তারাই এখন বাজারে পাট বিক্রি করছেন।
দুই হাজার ২০০ থেকে আড়াই হাজার টাকা মণ দরে মোট ১০০ মণ পাট কিনে গুদামে রেখেছিলেন বলে জানান আলতাফ।
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি গ্রামের কৃষক নুরু মিয়া জানান, তিনি এ বছর ছয় বিঘা জমিতে ৪৯ মণ পাট উৎপাদন করেছিলেন। প্রতি মণ পাট উৎপাদনে তার খরচ হয়েছিল দুই হাজার ৩০০ টাকা। একমাস আগে দুই হাজার ৪০০ টাকা মণ দরে তিনি ৪৪ মণ পাট বিক্রি করেছেন, ঘরে রেখেছেন পাঁচ মণ পাট।
তিনি বলেন, পাটচাষ এখন আর লাভজনক না। আমরা কেবল পাটকাঠির জন্য চাষ করি। যখন বাজারে পাটের দাম বাড়লো, তখন আমাদের ঘরে বিক্রির জন্য পাট নেই। পাটের দাম বাড়ায় ব্যবসায়ীরা লাভবান হয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে, রংপুর অঞ্চলের প্রায় ৯০ হাজার কৃষক পাটচাষ করেন।
পাট উন্নয়ন অফিসার তৈয়বুর রহমান বলেন, আমরা কৃষকদের একসঙ্গে সব পাট বিক্রি করতে নিরুৎসাহিত করি। কিন্তু টাকার প্রয়োজনে তারা উৎপাদিত সব পাট একসঙ্গে বিক্রি করেন। যারা কিছু পাট বাড়িতে রেখেছিলেন, তারা এখন বেশি দর পাচ্ছেন।
তিনি আরও বলেন, পাটজাত পণ্যের ব্যবহার বাড়তে থাকলে আগামীতে পাটের দাম আরও বাড়বে এবং কৃষক লাভবান হবেন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।