পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে -১৫টি দেশ ছাড়াও বিশ্বব্যাংক, আইএমএফের সহযোগিতা চেয়েছে সরকার
পাচারে ফোকলা দেশের অর্থনীতি। প্রবাসীরা ঘামঝরা কষ্টের আয় দেশে পাঠান ঠিকই, কিন্তু সব সুযোগ-সুবিধা নিয়ে চুরি ও লুটপাট করে দেশের টাকায় বিদেশে বিলাসী জীবন যাপন করেন ঘুষখোর, দুর্নীতিবাজ লুটেরারা।
অর্থনীতিকে চাঙ্গা করার বদলে এই পাচারকারীচক্র দেশ থেকে অন্তত ১৭ লাখ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ওই টাকায় দুবাই, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরে তারা বউ-বাচ্চা নিয়ে বিলাসবহুল ভিলাবাড়ি, ফ্ল্যাট কিনে আয়েশে দিন কাটাচ্ছেন, অথচ তাদের লুটের শিকার অনেক ব্যাংক এখন দেউলিয়ার পথে।
পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ জন্য সরকারের উচ্চ পর্যায়ের পাশাপাশি ব্যাপক তৎপরতা চালাচ্ছে অর্থপাচারের অনুসন্ধান ও তদন্তের ক্ষমতাপ্রাপ্ত সংস্থাগুলো। পাচারকারীদের পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টার পাশাপাশি বিদেশে অপ্রদর্শিত অর্থ ও সম্পদের বিপরীতে তাদের দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতা চেয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, কানাডা, দুবাই, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, বেলজিয়ামসহ প্রায় ১৫টি দেশ ছাড়াও বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবিসহ বিভিন্ন সংস্থার কাছে সহযোগিতা চেয়েছে সরকার।
অপরাধ অনুসন্ধান ও তদন্তের ক্ষমতাপ্রাপ্ত সংস্থা হিসেবে এনবিআরও তথ্য আদান-প্রদানের জন্য এসব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সিআইসি সূত্র জানায়, দাতা সংস্থা ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তথ্য ও কারিগরি সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ, ফরেনসিক ল্যাব সচল করতেও প্রস্তুত তারা।
একদিকে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা, অন্যদিকে দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে ভাবছে সিআইসি। অর্থ পাচারকারীদের দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সিআইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আয়কর আইন অনুযায়ী যেকোনো করদাতা যদি বিদেশে সম্পদ অর্জন করেন, তার তথ্য আয়কর রিটার্নে উল্লেখ করার বিধান আছে। সে ক্ষেত্রে সেই সম্পদের ওপর কোনো কর দিতে হয় না। তবে সম্পদের তথ্য গোপন করলে তা যদি প্রমাণিত হয়, তাহলে সম্পদমূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা করার নিয়ম আছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।