পাকিস্তানে পৃথক হামলায় ৮ সেনা নিহত, ৭ পুলিশ অপহৃত
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনায় ৮ সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও সাত পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। গতাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে দেশটির পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের তিরাহ এলাকায় স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) সংঘাতের ঘটনায় ৮ সেনা এবং ৯ সন্ত্রাসী নিহত হয়েছে।
দ্য পাকিস্তান তালেবান (টিটিপি) এসব হামলার দায় স্বীকার করে নিয়েছে। ওই প্রদেশে পৃথক একটি হামলার ঘটনায় চেক পয়েন্ট থেকে সাত পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে আফগান সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তান তালেবানের হামলার সংখ্যা অনেক বেড়ে গেছে।
এর আগে গত ২৫ অক্টোবর পাকিস্তান তালেবানের হাতে ১০ পুলিশ কর্মকর্তা নিহত হয়। দেশটির বিভিন্ন স্থানে প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।
গত শনিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সাত সেনা সদস্য নিহত হন। ওই হামলার এক সপ্তাহ আগে প্রাদেশিক রাজধানীর একটি ট্রেন স্টেশনে একই গোষ্ঠীর বোমা হামলায় ১৪ সেনাসহ ২৬ জন নিহত হয়।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।