পাকিস্তানে পিটিআইয়ের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে দুইদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এর বিক্ষোভ-সমাবেশকে প্রতিহত করতে শহরে সব ধরনের জনসমাবেশও নিষিদ্ধ করেছে প্রাদেশিক সরকার। সেই সঙ্গে রাওয়ালপিন্ডিতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
পিটিআই পাঞ্জাবের ভারপ্রাপ্ত সভাপতি হাম্মাদ আজহার বলেছেন, দুপুর ২টায় একটি বৃহৎ কিন্তু শান্তিপূর্ণ রাজনৈতিক জনসভা করবে তার দল। তিনি সমর্থকদের সময় মতো নির্ধারিত স্থানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। কারণ গত সপ্তাহে লাহোরে অনুষ্ঠিত দলীয় সমাবেশটি অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় চলার কারণে বন্ধ করে দিয়েছিল পুলিশ।
প্রাথমিকভাবে রাওয়ালপিন্ডিতে সমাবেশ করার পরিকল্পনা করেছিল পিটিআই। কিন্তু জুমুয়াবার দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের ঘোষণা অনুযায়ী লিয়াকত বাগকে বিক্ষোভের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত পারিবর্তনের কারণ হিসেবে ইমরান খান বলেছেন, সরকার তার দলকে শহরে অনুষ্ঠান করতে দেবে না। তাই তরা শহরতলিতে একটি স্থান নির্ধারণ করেছে।
কিন্তু লিয়াকতবাগকে চারদিক থেকে ঘেরাও করে রেখেছে নিরাপত্তা কর্মীরা। অনুষ্ঠানস্থলে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে।
শুধু রাওয়ালপিন্ডি নয় আশেপাশের জেলাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আর এর মাধ্যমে এসব এলাকায় সব ধরনের সমাবেশ, অবস্থান ধর্মঘট, মিছিল, বিক্ষোভ, জনসভা, প্রতিবাদ এবং অস্ত্র বহন বা প্রদর্শনের মতো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)