পাকিস্তানে পবিত্র কুরআন শরীফ উনার অবমাননার অভিযোগে ১ জনকে ক্বতল
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২২ জুন, ২০২৪ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
সম্প্রতি উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মনোরম সোয়াত জেলায় পবিত্র কুরআন শরীফ উনার অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ জনতার হাতে নিহত হয়েছে এক ব্যক্তি, আহত হয়েছে আটজন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২০ জুন) পাকিস্তানের পঞ্জাবের শিয়ালকোট জেলায়। নিহত ব্যক্তিটির বিরুদ্ধে অভিযোগ ছিল, সে মসজিদে ঢুকে পবিত্র কুরআন শরীফ উনার কয়েকটি পৃষ্ঠা পুড়িয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ।
তাই জনতার ক্ষোভের মুখে পড়ে প্রাণ হারাতে হল ব্যক্তিটির। এই প্রসঙ্গে পঞ্জাব জেলা পুলিশ অফিসার (ডিপিও), সোয়াত, জাহিদুল্লাহ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পঞ্জাবের শিয়ালকোট জেলার বাসিন্দা সোয়াতের মাদিয়ান তহসিলে মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআন শরীফ উনার কিছু পৃষ্ঠা পুড়িয়ে দিয়েছিলো। এরপর পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে মাদিয়ান থানায় নিয়ে আসেন। কিন্তু বিক্ষুব্ধ জনতা লোকটিকে তাঁদের হাতে ছেড়ে দিতে বলে থানার বাইরে জড়ো হয়। পুলিশ তা করতে অস্বীকৃতি জানালে জনতা গুলি চালায় এবং পুলিশও পাল্টা গুলি চালায়।
আর এমন গুলিযুদ্ধে গুরুতর আহত হয়েছেন একজন ব্যক্তি এবং তাকে তড়িঘড়ি মাদিয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেই রেশ টেনে উত্তেজিত জনতা থানায় আগুন ধরিয়ে দেয়। পরে কয়েকজন বিক্ষুব্ধ জনতা থানায় ঢুকে সন্দেহভাজন ব্যক্তিটিকে গুলি করে এবং তার লাশ মাদিয়ান আড্ডায় টেনে নিয়ে ঝুলিয়ে দেয়।
সবটাই জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জাহিদুল্লাহ। এ ঘটনায় সৃষ্ট অস্থিরতায় আহত হয়েছেন আটজন। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদিয়ানে ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেপিকে আলি আমিন গন্ডাপুর অপবিত্রতার ঘটনার নোট নিয়েছেন এবং প্রাদেশিক পুলিশ প্রধানের কাছে রিপোর্ট চেয়েছেন। মুখ্যমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন এবং জনগণকে শান্ত ও শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)