পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২ শিশু নিহত
পাকিস্তানের ভেতরে একটি সুন্নী গ্রুপের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দুই শিশু নিহত হয়েছে। পাকিস্তান তার সীমান্ত লঙ্ঘনের জন্য ইরানের তীব্র নিন্দা করেছে এবং প্রতিশোধ গ্রহণের সংকল্প ব্যক্ত করেছে।
ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান 'নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা' চালিয়ে জৈশ আল-আদল (ইরানে জৈশ আল-ধুম নামে পরিচি) গ্রুপের দুটি ঘাঁটি তারা ধ্বংস করেছে। কোহ-সবজ (সবুজ পর্বত) এলাকায় ছিল ঘাঁটি দুটি।
ইরান এর আগে সোমবার ইরাক ও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান জানিয়েছে, তারা ইরাকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোশাদের একটি 'স্পাই হেডকোয়ার্টার্স' ধ্বংস করেছে।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বুধবার এক বিবৃতিতে বলেন, 'এই উস্কানিবিহীনভাবে ইরানের পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে পাকিস্তান। এই হামলায় দুই নিরীহ শিশু নিহত এবং আরো তিন বালিকা আহত হয়েছে।'
তিনি বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন পুরোপুরি অগ্রহণযোগ্য, এবং এর পরিণাম হতে পারে ভয়াবহ।
বালুচ বলেন, ইরান এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগের অনেক চ্যানেল থাকা সত্ত্বেও এ ধরনের অবৈধ কাজ করা আরো বেশি উদ্বেগের বিষয়।
তিনি বলেন, পাকিস্তান ইতোমধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের প্রতিবাদ জানিয়েছে। এছাড়া ইরানের শ্যাজ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তার কাছে নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
তিনি বলেন, পাকিস্তান সবসময়ই বলে আসছে যে সন্ত্রাসবাদ হলো অভিন্ন হুমকি।
পাকিস্তানের ভেতরে ইরানের এ ধরনের হামলা নজিরবিহীন ঘটনা। মঙ্গলবার সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে হামলাটি চালানো হয়।
ওই এলাকায় দুই দেশের প্রায় ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) সীমান্ত রয়েছে। এই সীমান্ত উভয় দেশের কাছেই উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।
এখানে পাকিস্তান ও ইরান উভয়েই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হামলার শিকার হয়। জৈশ আল-আদল নামের গ্রুপটি কয়েক দশক ধরে হালকা বসতিপূর্ণ অঞ্চলটিতে সক্রিয় রয়েছে।
গত মাসে এই গ্রুপের হামলায় এক ডজনের বেশি ইরানি পুলিশ নিহত হয়েছিল। ইরান দাবি করেছিল, পাকিস্তান থেকে এসে সন্ত্রাসীরা হামলাটি চালিয়েছিল।
ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের মতে, জৈশ আল-আদল হলো সিস্তান-বেলুচিস্তানে সক্রিয় সবচেয়ে সক্রিয় ও প্রভাবশালী সুন্নি গ্রুপ।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।