পাকিস্তানে আরেক স্থানে হামলা: নিহত ৪, ভেঙ্গে পড়েছে মসজিদ
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তানে বড় ধরনের হামলার পর খাইবার পাখতুনখাওয়ায়ও একটি মসজিদে হামলা হয়েছে।
এ হামলায় অন্তত ৪ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। বিস্ফোরণে ভেঙ্গে পড়েছে মসজিদটির ছাদ।
জুমুয়াবার জুমুয়ার নামাযের সময় হানগু জেলার দোয়াবা পুলিশ স্টেশনের কাছে একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটানো হয়।
এতে ধ্বংসাবশেষের নিচে ৩০ থেকে ৪০ জন আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন হাংগু জেলা পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ। উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।
নিসার আহমেদ জানান, দু’জন আত্মঘাতী বোমা হামলাকারী এ ঘটনা ঘটিয়েছে। একজন থানার গেট লক্ষ্য করে হামলা চালিয়েছে আর অপরজন মসজিদে।
ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে ১২ জনকে পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে, জানান তিনি।
গত জুমুয়াবার বেলুচিস্তানের মাস্তুং জেলার একটি মসজিদের কাছে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উপলক্ষে মিছিলের জন্য সমবেত জনতার মাঝে আত্মঘাতী হামলা হয়। ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৫ জন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)