পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নাকচ ভারতের
আল ইহসান ডেস্ক:
প্রায় ৯ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ২০২৪ সালের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এসসিও সম্মেলনে যোগ দিতেই মূলত ইসলামাবাদ যাচ্ছে সে। তবে সফরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সে। গত শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানায় এস জয়শঙ্কর। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সে আরও বলেছে, দুই দিনের সম্মেলনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করার বিষয়ে ‘গণমাধ্যমের আগ্রহ’ থাকবে বলে আশা করছে সে।
সে বলেছে, ‘কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এটি একটি বহুপাক্ষিক অনুষ্ঠান। ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে সেখানে যাচ্ছি না আমি।’
এস জয়শঙ্কর বলেছে, ‘আমি সেখানে এসসিও-এর একজন সদস্য হিসেবে যাচ্ছি। তবে যেহেতু আমি সভ্য একজন মানুষ, আমি সেই অনুযায়ী আচরণ করবো।’
আগামী ১৫ এবং ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে এসসিও সম্মেলন। সেখানে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবে জয়শঙ্কর। ২০১৫ সালের পর গত ৯ বছরের মধ্যে এটিই হবে ভারতের কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।