পাকিস্তানের বিরুদ্ধে আইএসকে সহায়তার অভিযোগ তালেবানের
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী আইএস ও অন্যান্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠীকে সহায়তা করার অভিযোগ করেছে আফগান তালেবান। নিরাপত্তা বিষয়ক বার্ষিক এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস এ খবর জানিয়েছে।
পাকিস্তানের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যে গত সপ্তাহে নিরাপত্তা বিষয়ক ওই প্রতিবেদন প্রকাশ করে আফগান সরকারের দ্য সেন্ট্রাল কমিশন ফর সিকিউরিটি অ্যান্ড পার্জিং অব দ্য তালেবান।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইএস ও অন্যান্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা পাকিস্তানের স্থানীয় কিছু গোষ্ঠীর সহায়তায় দেশটির বেলুচিস্তান প্রদেশ ও উপজাতি অধ্যুসিত খাইবার পাখতুনখোয়া অঞ্চলে আস্তানা গেড়েছে।
প্রতিবেদনে আরও বলা বলা হয়, রাষ্ট্রদ্রোহী ও দেশে শান্তি বিনষ্টকারী দলগুলোকে আফগানিস্তান থেকে উৎখাত করা হয়েছে। তবে ওই সংগঠনগুলোর প্রধানরা প্রতিবেশী দেশে পালিয়ে গিয়ে পাকিস্তানের পরোক্ষ মদদে আবার নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে।
আরও বলা হয়, বিশ্বাসযোগ্য সংবাদের ভিত্তিতে জানা গেছে, আইএস তাদের কেন্দ্র বেলুচিস্তান এবং খায়বার পাখতুনখার বিভিন্ন উপজাতীয় অঞ্চলে ইতোমধ্যেই এশিয়া এবং ইউরোপ থেকে নতুন সদস্য সংগ্রহ করছে। খুব সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যেই তারা ওই অঞ্চল এবং বিশ্বব্যাপী হামলার পরিকল্পনা করছে।
তালেবানের এমন অভিযোগের বিষয়ে পাকিস্তানের তরফে এখনও কোনো মন্তব্য করা হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারও তালেবানদের বিরুদ্ধে একই অভিযোগ করেছে, যা সম্প্রতি উভয় দেশের সীমান্ত উত্তেজনা ও যুদ্ধপরিস্থিতি সৃষ্টি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, দেশে দেশে নিষিদ্ধ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফের বন্ধ হরমুজ প্রণালী, খুলতে দুই শর্ত ইরানের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমঝোতার পর ৫ দিনেই দেড় বিলিয়ন ডলারের তেল রফতানি করলো ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রফতানি করতে পারে ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যদি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করতাম, তাহলে আমরা তেলশূন্য হয়ে পড়তাম -সন্ত্রাসী ড্রাম্প
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)