পাকিস্তানের পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, জমায়েত নিষিদ্ধ
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৯ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে সেখানকার কর্তৃপক্ষ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে। সেখানকার একটি কলেজ ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ ওঠার পর ছাত্রদের প্রতিবাদ-বিক্ষোভ বাড়ছেই।
পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র বিভাগ জুমুয়াবার ও শনিবার সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে। পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রভাব পড়বে প্রায় ২৬ লাখ শিশু ও প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ওপর। খবর আল জাজিরার।
রাওয়ালপিন্ডি পুলিশের কর্মকর্তা সৈয়দ খালিদ মাহমুদ হামদানি জুমুয়াবার বার্তাসংস্থা এএফপিকে বলেন, আগের দিন বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়ে ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।
পাঞ্জাব কলেজ ফর উইমেন ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থী সম্ভ্রমহরণের শিকার হয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। এতে গত সপ্তাহে প্রাদেশিক রাজধানী লাহোরে বিক্ষোভ শুরু হয়।
পুলিশ একজন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে। তাকে অনলাইন পোস্টে শনাক্ত করা হয়। তবে পুলিশ জানিয়েছে, কোনো ভুক্তভোগী সামনে আসেননি এবং তারা ধর্ষণের অভিযোগটি যাচাই করতে পারেননি।
এরপর থেকে বিক্ষোভ লাহোরের বিভিন্ন ক্যাম্পাস ছাড়িয়ে রাওয়ালপিন্ডিতেও ছড়িয়ে পড়ে। পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ার গ্যাস ব্যবহার করে এবং লাঠিচার্জ করে। শিক্ষার্থীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করলো ইরান
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ত্রিমুখী আক্রমণের মুখে দিশেহারা পরগাছা ইসরায়েল - ইরান, ইয়েমেন ও লেবানন থেকে একযোগে হামলা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়া বীর যোদ্ধাদের মর্টারশেলগুলো
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)