পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ঢাকা
ভিসা দেয়ার সময় পাকিস্তানের মিশন প্রধানদের জন্য ঢাকা থেকে ছাড়পত্র নেয়ার প্রয়োজনীয়তা তুলে দেয়া হয়েছে। ফলে বাংলাদেশ থেকে আরও সহজে ভিসা পাবে পাকিস্তানিরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে ‘লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই)’ ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কথা বলেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন। এ সময় তিনি বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ। ভিসা দেওয়ার সময় পাকিস্তানের মিশন প্রধানদের জন্য ঢাকা থেকে ছাড়পত্রের প্রয়োজনীয়তা তুলে নিয়েছে।
তিনি বলেন, সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি এই লক্ষ্য অর্জনে এলসিসিআই-এর সহযোগিতার ওপর জোর দেন।
ইকবাল হুসাইন বলেন, বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আগ্রহী, যা গত এক দশকে সন্তোষজনক ছিল না। তিনি বলেন, বাংলাদেশ একটি উল্লেখযোগ্য ভোক্তা বাজারের প্রতিনিধিত্ব করে যা পাকিস্তানের জন্য সম্ভাবনাময়।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনা অনেকাংশে কাজে লাগানো হয়নি এবং পাকিস্তানের এটিকে কাজে লাগানোর ক্ষমতা রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।