পশ্চিমতীরে নাকবা দিবসে বিক্ষোভ
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ মে, ২০২৪ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি আগ্রাসনের মধ্যেই ৭৬তম নাকবা দিবস পালন করেছে ফিলিস্তিনিরা। গত বুধবার দিবসটি উপলক্ষে পশ্চিমতীরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল বের করা হয়। শুধু তাই নয়, দিবসটি উপলক্ষে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে জর্ডানের রাজধানী আম্মানের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। বিক্ষোভ হয়েছে লেবাননের রাজধানী বৈরুতেও। গাজার রাফায় দখলদার ইসরাইলি হামলার কারণে জীবন বাঁচাতে সরে যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। এ পর্যন্ত সীমান্ত শহরটি ছেড়ে ৬ লাখেরও বেশি ফিলিস্তিনি চলে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এরকম এক পরিস্থিতির মধ্যে গত বুধবার ৭৬তম আল-নাকবা বা বিপর্যয়ের দিবস পালন করেছে ফিলিস্তিন। নাকবা দিবসে পশ্চিমতীরের রামাল্লার রাস্তায় নামেন শত শত মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। এসময় গাজায় সন্ত্রাসী ইসরাইলি হামলার প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। তীব্র ক্ষোভ ও নিন্দা জানান ইসরাইলি দখলদারিত্বেরও।
এ সময় এক ফিলিস্তিনি বলেন, সম্ভবত আমরা আরো একটি নাকবার সম্মুখীন হয়েছি। আগের চেয়ে এবার আরো ভয়াবহ। এবার গণহত্যা চালানো হচ্ছে। গাজা এবং পশ্চিমতীরে আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আল আকসা মসজিদ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ইতিহাস পরিবর্তন করা হচ্ছে। আরেকজন বলেন, গত ৭৬ বছর ধরেই আমরা নাকবার মুখোমুখি। এটা নতুন কিছু নয়। আমরা বারবার হামলার শিকার হচ্ছি। গাজায় আমাদের নতুন বিপর্যয়। ফিলিস্তিনের পাশাপাশি বিক্ষোভ হয়েছে লেবাননের রাজধানী বৈরুতেও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)