পলাতক তারেকের বিক্ষোভের ডাক, জনমনে আতঙ্ক
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আগামী ২৮ অক্টোবর দলীয় নেতাকর্মীদের রাজপথে নেমে বিক্ষোভের ডাক দিয়েছেন বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বেশ কয়েকটি মামলায় বিভিন্ন মেয়াদে দ-িত। সরকার উৎখাতে তার অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক এ আহ্বানে জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। যুদ্ধাপরাধ বিরোধী ও মানবাধিকার কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা এ আহ্বানকে সংখ্যালঘু এবং উদারপন্থি শক্তির বিরুদ্ধে নতুন করে সহিংসতার আশঙ্কা করেছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক জনসভায় জনগণকে রাজপথে নেমে ‘টেক ব্যাক বাংলাদেশ’-এর ডাক পুনর্ব্যক্ত করেছেন। এরপরই দলটির মিডিয়া সেলের ভেরিফায়েড পেজে দ-িত তারেক রহমানের একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’।
মানবাধিকার কর্মীদের মতে, এ ধরনের আহ্বানের মাধ্যমে তারেকের অসহিষ্ণু চেহারা আবারও উন্মোচিত হয়েছে।
চলতি বছরের জুলাইতে তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে একটি নির্দেশনা দিয়েছেন। সেখানে তিনি প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
একজন দ-প্রাপ্ত পলাতক আসামির পক্ষ থেকে এ ধরনের নির্দেশকে তারা রাষ্ট্রদ্রোহের কাজ বলে উল্লেখ করেন। তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ উপলক্ষে বিএনপি-জামায়াত তাদের দলীয় ক্যাডারদের একত্রিত করছে। যাদের অধিকাংশই ২০১৩ এবং ২০১৫ সালে রাজধানীতে অগ্নিসহিংসতার সঙ্গে জড়িত ছিলেন।
প্রতিবেদনে ১৯৭৫-এর মতো নির্মম হত্যাকা- এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জন্য বিএনপি নেতাদের দায়ী করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)