পর্যাপ্ত মজুত রয়েছে, শঙ্কা কারসাজি নিয়ে
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রমজান মাসে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই চাল, ডাল, গম, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা, খেজুরসহ ১১টি পণ্যে শুল্কছাড় দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক ঋণপত্র (এলসি) খোলায় মার্জিন কমানোর নির্দেশনা দিয়েছে। যার সুফল পাচ্ছেন ব্যবসায়ীরা। এমন অবস্থায় ওই সুফল যেন সাধারণ মানুষও পান, সেটা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বাজার বিশ্লেষকরা।
বাংলাদেশ ব্যাংকের পণ্য আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চাল, ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুরের আমদানি বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায়। তবে কমেছে চিনি ও পেঁয়াজের আমদানি। বর্তমানে পেঁয়াজের ভরা মৌসুম হওয়ায় বাজারে দাম নিয়ন্ত্রণে এসেছে।
এ বিষয়ে দেশের অন্যতম আমদানিকারক ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) উপ-মহাব্যবস্থাপক তসলিম শাহরিয়ার বলেন, রমজানের পণ্য ঠিকঠাক আমদানি হচ্ছে। তেল ছাড়া অন্যান্য পণ্যের দাম কমও আছে। চিনি নিয়েও এখন কোনো সমস্যা নেই। আশা করা যাচ্ছে, এবার রমজানে পণ্যের বাজার স্থিতিশীল থাকবে।
দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার ঢাকার মৌলভীবাজারের বড় ব্যবসায়ী ও বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, কিছুদিন আগেই তেলের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। এরপর পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম আগে থেকেই কিছুটা কমতির দিকে। আশা করছি, কোম্পানিগুলো সরবরাহ ঠিক রাখলে তেলের দামে আর সমস্যা হবে না।’
পাইকারি খেজুর ব্যবসায়ী ও ফল আমদানিকারক সমিতির সহ-সভাপতি শামসুল হক বলেন, গত বছর খেজুরের দাম অস্বাভাবিক বেশি ছিল। এবার বিশ্ববাজারে দাম কম, আমদানি বেশি। ফলে দাম কমবে।
নিত্যপণ্যের আমদানি ঠিক থাকলেও বাজার বিশ্লেষকেরা বলছেন, স্থানীয় বাজারে কারসাজির কারণে প্রায় প্রতি রমজানে পণ্যের দাম বেড়ে যায়। তাই প্রতিটি পর্যায়ে সরকারের কঠোর নজরদারি দরকার।
কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসেন বলেন, ‘প্রতিবার রমজানে ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশলে বাজারে পণ্যের দাম বাড়িয়ে থাকেন। এবারও নিশ্চয়ই তাদের এই অপচেষ্টা অব্যাহত থাকবে। তবে এটা থেকে যে ভোক্তা মুক্তি পাবে, তেমন কোনো কার্যক্রম দেখছি না। বাজার তদারকিতে এখনও দুর্বলতা রয়ে গেছে। আবার গত ৫ আগস্টের পরে দেশের অনেক নিত্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হাত গুটিয়ে আছে। সে ঘাটতি পূরণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্য যারা বাজারে আছেন, তাদের সঙ্গেও আলাপ-আলোচনা সেভাবে হচ্ছে না। সে কারণে কারসাজি ও সিন্ডিকেটের মাধ্যমে বাজার যে অস্থিতিশীল হবে না- সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












