পর্নোগ্রাফি-জুয়ার সব সাইট-লিংক বন্ধের দাবি
-বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন
, ০২রা জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার দৌরাত্ম্য। একইসঙ্গে তরুণ প্রজন্ম পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে। যার ফলে বাড়ছে ইন্টারনেটের অপব্যবহার করে নানা আসক্তি। ফল হিসেবে বাড়ছে বেহায়াপনা, অশ্লীলতা, পারিবারিক ও সামাজিক অস্থিরতা।
এমন অবস্থায় দেশ জুয়া ও পর্নোগ্রাফির সব ধরনের লিংক এবং সাইট বন্ধ করে কঠোরভাবে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ এই দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বিটিআরসি ১২ হাজার ৩টি অনলাইন ব্যাটিং সাইট বন্ধ করেছিল। এমনকি পর্নোগ্রাফির বহু সংখ্যক সাইট বন্ধ করা হয়েছিল। কিন্তু সামগ্রিকভাবে এসব কার্যক্রম বন্ধ করা যায়নি। এমনকি কার্যক্রমও চলমান রাখতে পারেননি নিয়ন্ত্রক কমিশন ও টেলিকমিউনিকেশন নিরাপত্তার সঙ্গে যুক্ত এনটিএমসি। যার ফলে সাম্প্রতিক সময়ে বেড়েছে এসব সমস্যা।
এক গবেষণায় দেখা গেছে, দেশে কিশোর-কিশোরীদের ৬৩ শতাংশই ইন্টারনেটে আসক্ত। গবেষণাটিতে সবচাইতে ভয়াবহ তথ্য হচ্ছে কিশোর কিশোরীদের মধ্যে ৬২.৯ শতাংশ পর্নোগ্রাফিতে আসক্ত।
তিনি বলেন, আমাদের নিজস্ব পরিসংখ্যানে লক্ষ্য করেছি যে, দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ কোটি ইন্টারনেট ব্যবহারকারী জুয়ায় আসক্ত। পাড়া মহল্লায় একটি ডিভাইস ব্যবহার করে দুই বা ততোধিক মানুষ মিলে জুয়া খেলছে। এসব জুয়া খেলায় প্রথমে কিছু টাকা এলেও পরে ৯৯ শতাংশ মানুষই প্রতারিত হচ্ছেন। ব্রাওজারেও অবাধে মিলছে পর্নোগ্রাফির লিংক। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খুলে অশালীন ব্যবসার বিজ্ঞাপন।
বিবৃতিতে তিনি আরও বলেন, যারা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছেন, বিশেষ করে যাদের জুয়া এবং পর্নোগ্রাফিতে আসক্তি বেশি তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই জুয়া ও পর্নোগ্রাফির সাইট ও লিংক বন্ধ করা না গেলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সরকারকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
একইসঙ্গে গণমাধ্যম, অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা, সরকার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন নিরাপত্তায় জনসচেতনতা তৈরি করতে এগিয়ে আসার আহবানও জানিয়েছেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)