পবিত্র ‘ছলাতুল জুমুয়াহ’ উনার পূর্বে ৪ রাকায়াত সুন্নত নামায অর্থাৎ পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ’ নামায নিয়ে বাতিলপন্থিদের বিভ্রান্ত্রিকর ও মিথ্যা বক্তব্যের দলীলভিত্তিক জাওয়াব (৯)
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
উল্লেখিত পর্বসমূহের সারসংক্ষেপ:
১) পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায মারফু’ সূত্রে ছহীহ সনদ দ্বারাই প্রমাণিত। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং নিজেই ৪ রাকায়াত পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায পড়তেন। সুবহানাল্লাহ!
২) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিসহ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায ৪ রাকায়াত পড়তেন এবং এটাই ছিলো উনাদের পছন্দনীয় আমল মুবারক। সুবহানাল্লাহ!
৩) ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাস‘ঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নিজে ৪ রাকায়াত ক্বাবলাল জুমুয়াহ নামায পড়তেন এবং অন্যদেরকে ৪ রাকায়াত পড়ার জন্য নির্দেশ মুবারক দিতেন।
৪) পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায ৪ রাকায়াত এটার উপর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ইজমা হয়েছে।
৫) সকল ইমামগণ উনাদের ফতওয়া মতে ৪ রাকায়াত পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায সুন্নতে মুয়াক্কাদাহ্।
৬) পবিত্র ক্বাবলাল জুমুয়াহ নামায নির্দিষ্টভাবে ৪ রাকায়াত পড়া সুন্নতে মুয়াক্কাদাহ। না পড়লে ওয়াজিব তরকের গুনাহে গুনাহগার হবে।
৭) সুন্নতে মুয়াক্কাদাহ ছেড়ে দিলে গোমরাহী ও ভৎসনা বা শাস্তির উপযুক্ত হয়ে যাবে। নাঊযুবিল্লাহ!
পরিশেষে কিছু কথা: একটি প্রতিষ্ঠিত আমলের পক্ষে এতো এতো অকাট্য দলীল থাকার পরেও কেন একটি গোষ্ঠি এই আমলকে কোনোই গুরুত্ব দিচ্ছে না। বরং এই আমলের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তাছাড়া সম্প্রতিকালে এমন অনেক প্রতিষ্ঠিত আমল রয়েছে যার বিরুদ্ধে তারা বলে যাচ্ছে, সাধারণ মানুষকে অনুৎসাহিত করছে। নাঊযুবিল্লাহ!
এরা কারা? কি তাদের পরিচয়? তাদের কাজ কি? মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এদেরকে উলামায়ে’সূ বলে আখ্যায়িত করা হয়েছে।
عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيْلٌ لِّاُمَّتِىْ مِنْ عُلَمَاءِ السُّوْءِ يَتَّخِذُوْنَ هٰذَا الْعِلْمَ تِجَارَةً يَبِيْعُوْنَهَا مِنْ اُمَرَاءِ زَمَانِهِمْ رَبْحًا لِّاَنْفُسِهِمْ لَا اَرْبَحَ اللهُ تِجَارَتَهُمْ
অর্থ: “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার উম্মতের উলামায়ে ‘সূ’দের জন্য জাহান্নাম; যারা ইলিমকে ব্যবসা হিসেবে গ্রহণ করে তাদের যামানার আমীর-উমরা বা রাজা-বাদশাহদের কাছে তা বিক্রি করে থাকে। নিজেদের দুনিয়াবী ফায়দা লাভের জন্য। মহান আল্লাহ পাক তিনি তাদের এ ধর্মব্যবসায় কখনোই বরকত দিবেন না।” (কানযুল উম্মাল)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এদেরকে দাজ্জালে কায্যাব বা মিথ্যাবাদী দাজ্জাল বলেও সম্বোধন করা হয়েছে-
عَنْ حَضْرَتْ أبِيْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يَكُوْنُ فِيْ اٰخِرِ الزَّمَانِ دَجَّالُوْنَ كَذَّبُوْنَ يَأتُوْنَكُمْ مِنَ الأحَادِيْثِ بِمَا لَمْ تَسْمَعُوْا أنْتُمْ وَلاَ أبَائُكُمْ فَاِيَّاكُمْ وَ اِيَّاهُمْ لَا يُضِلُّوْنَكُمْ وَلاَ يُفْتِنُوْنَكُمْ
অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, শেষ যামানায় কিছু সংখ্যক মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের নিকট এমন সব কথা-বার্তা বলবে, যা না তোমরা শুনেছ আর না তোমাদের বাপ-দাদারা শুনেছে। সাবধান! তোমরা তাদের থেকে বেঁচে থাকবে এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে। যাতে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এবং ফিতনায় ফেলতে না পারে, বিপথগামী করতে না পারে।” (মুসলিম শরীফ, মিশকাত শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ নং ১৫৪)
এরা বর্তমানে ছহীহ হাদীছের লেভেল লাগিয়ে সাধারণ মানুষকে নেক আমল থেকে দূরে রাখার পায়তারায় লিপ্ত। মূলত এরা বিধর্মীদের এজেন্ট ও দালাল হয়ে কাজ করছে। তথাকথিত বড় বড় স্কলার সেজে মানুষদেরকে হক্ব পথ ও মত থেকে বিমুখ করে দিচ্ছে।
কাজেই সকলের জন্য দায়িত্ব হচ্ছে এদের থেকে নিজেরা দূরে থাকা এবং এদের হাক্বীক্বত প্রকাশ করে সাধারণ মানুষদেরকেও দূরে থাকতে সাহায্য করা।
মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে আমাদের সকলকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবেই হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












