পবিত্র হাদীছ শরীফ সংরক্ষণ, চর্চা ও তালীম দানে মহিলাগণের অবদান (২)
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৬ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
হযরত শুহাদা রহমতুল্লাহি আলাইহা তিনি একজন বিখ্যাত ক্যালিগ্রাফার ছিলেন। অত্যন্ত সম্মানিত ও নির্ভরযোগ্য হাদীছ শরীফ বিশারদ ছিলেন। জীবনী লেখকগণ তার পরিচয় দিয়েছেন এভাবে- তিনি ক্যালিগ্রাফার ও বিখ্যাত হাদীছ শরীফ বর্ণনাকারী এবং নারী জগতের জন্য গর্ব ছিলেন। উনার পিতা হযরত আবূ নাসর রহমতুল্লাহি আলাইহি তিনি স্বীয় কন্যাকে গভীরভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন এবং অনেক প্রসিদ্ধ পবিত্র হাদীছ শরীফ বিশারদদের অধীনে ইলম হাছিলের ব্যবস্থা করেছিলেন। সহীহ্ আল্-বুখারী শরীফ ও অন্যান্য হাদীছ শরীফ সংগ্রহ হতে তার নছীহত মুবারক শুনতে অনেক জ্ঞানপিপাসু জমায়েত হতেন। এমনকি কেউ কেউ উনার ছাত্র না হওয়া সত্ত্বেও উনার সাথে নিছবত দেখাতে উনার ছাত্র হবার দাবী করে বসতো, নিজের মাহাত্ম্য প্রকাশ করতে।
হযরত সিইত আল্-ওজারা রহমতুল্লাহি আলাইহা তিনি শুধু সম্মানিত দ্বীন ইসলাম উনার ফিকাহ শাস্ত্রের উপরই শ্রেষ্ঠত্ব অর্জন করেন নি, তিনি ‘উনার সময়ের মুসনিদা’ হিসেবে পরিচিত ছিলেন। হিজাযের পবিত্র হাদীস শরীফ উনার শ্রেষ্ঠ বিশারদ উম্মে আল্-খায়ের আমাত আল্-খালিক রহমতুল্লাহি আলাইহা তিনি পবিত্র হাদীছ শরীফ উনার তালীম পরিচালনা করতেন।
অন্যদিকে হযরত উম্মে আল্-খায়ের ফাতিমা রহমতুল্লাহি আলাইহা এবং হযরত ফাতিমা আল্-শাহরাজুরিয়া সহীহ্ মুসলিম শরীফ উনার উপর তালীম মুবারক দিতেন। হযরত ফাতিমা আল্-জাওযানিয়া রহমতুল্লাহি আলাইহা তিনি তিবরানী শরীফ থেকে উনার ছাত্রদের তালীম দিতেন। হযরত যয়নাব রহমতুল্লাহি আলাইহা তিনি ইমাম হযরত আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহি উনার ‘মুসনাদ’ শরীফ থেকে তালীম দিতেন। সেখানে অনেক ছাত্র আকৃষ্ট হয়ে তার তালীম মুবারক শুনতেন। হযরত জুওয়াইরিয়া বিনতে উমর রহমতুল্লাহি আলাইহা এবং হযরত যয়নাব বিনতে আহমদ ইবনে উমর রহমতুল্লাহি আলাইহা তিনি আদ্-দারেমী ও আবদ ইবনে হুমাইদ উনাদের পবিত্র হাদীছ শরীফ সংকলন হতে বর্ণনা করতেন।
-উম্মু মুদ্দাসসির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












