পবিত্র লাইলাতুল বরাতে সংশয়বাদী ও নাসীকারীরা বালহুম আদল। ওদের অন্তরে মোহর পড়ে গেছে। পবিত্র লাইলাতুল বরাতে বিশ্বাসী হওয়া ছাড়া কেউ মুসলমান হতে পারেনা। মহিমান্বিত লাইলাতুল বরাত উনাকে উপলব্ধি ও উদযাপনের সর্বোত্তম স্থান হলো রাজারবাগ শরীফ।
, ১৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১২ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সম্মানিত হারাম মাস সমূহের মাঝে পবিত্র শা’বান শরীফ মাস উনার ১৪ তারিখ দিবাগত রাত হচ্ছেন ‘পবিত্র শবে বরাত’। এ রাতের ফযীলত, নাযাত ও বরকতের কথা, দোয়া কবুলের বা দোয়া দ্বারা স্বীয় তাক্বদীর পরিবর্তন করার কথা প্রায় সকলেই অবগত।
আখিরী উম্মতের প্রতি মহান আল্লাহ পাক উনার যেসব অমূল্য নিয়ামত মুবারক রয়েছে তার মধ্যে পবিত্র শবে বরাত একটি। বরাত বা তাক্বদীর ফায়সালার রাত হিসেবে এ রাতটি বিশেষ তাৎপর্যমন্ডিত। কাজেই বিশেষ আমল, দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে এ রাতের ফযীলত হাছিলে প্রবৃত্ত হওয়া উচিত।
নামধারী অনেক ধর্মব্যবসায়ী মালানা তথা উলামায়ে ‘সূ’রা হক্কানী রব্বানী উলামা, উলামায়ে মুহাক্কিক, মুদাক্কিক উনাদের ফতওয়ার বিরোধিতা করবে, এটাই ক্বিয়ামতের বড় আলামত। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এদেরকে ‘কাযযাবদের চেলা’ বলা হয়েছে। এই চেলারা নতুন চমক তৈরির লক্ষ্যে এখন প্রচার করছে- পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে ‘শবে বরাত’ (তথা লাইলাতুল বরাত) বলতে কিছুই নেই। নাঊযুবিল্লাহ!
অথচ ‘পবিত্র সূরা দুখান শরীফ’সহ অনেক অনেক পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে পবিত্র লাইলাতুল বরাত তথা পবিত্র ‘শবে বরাত’ উনার কথা সুস্পষ্টভাবেই বর্ণিত রয়েছে।
তারপরেও ইহুদী ও ওহাবীদের নেপথ্য মদদে পবিত্র লাইলাতুল বরাত উনার বিরোধীরা মুসলিম মন-মানসিকতা থেকে পবিত্র লাইলাতুল বরাত উনার চেতনা উঠিয়ে দিতে কোমর বেঁধে নেমেছে। নাঊযুবিল্লাহ!
কিন্তু তার বিপরীতে মহিলাদের জুমুয়াহ ও ঈদের জামায়াত, মহিলা মসজিদ, মহিলা জামায়াত, টিভি চ্যানেলে প্রোগ্রাম- এসব কাজের জন্য তারা বড়ই উজ্জীবিত ও নিবেদিত। নাঊযুবিল্লাহ!
এক্ষেত্রে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠে যে- যেসব বিষয় মুসলমানকে আমলমুখী করে, সেসব বিষয়কে তাদের খুব ভয়। তারা সেগুলোর ঘোর বিরোধী। আর যেসব কাজ তাদের তথাকথিত ইসলামী রাজনীতি তথা তাদের ধর্মব্যবসার সহযোগী বলে তারা মনে করে- সেসব কাজের জন্য তারা খুব উদ্যোগী।
প্রসঙ্গত উল্লেখ্য, ১লা রজবুল হারাম মুবারক রাত্রি উনার কথা অনেকেই জানে না। দুই ঈদের রাতেও মানুষ থাকে অন্য কাজে ব্যস্ত। অপরদিকে পবিত্র লাইলাতুল ক্বদরেরও তারিখ অনির্দিষ্ট থাকে। কেবলমাত্র পবিত্র লাইলাতুল বরাতেই দোয়া কবুলের পাশাপাশি তাক্বদীর পরিবর্তনের সুযোগ হিসেবে মানুষের কাছে অবারিত।
আখিরী উম্মতের প্রতি মহান আল্লাহ পাক উনার যেসব অমূল্য নিয়ামত মুবারক রয়েছে তার মধ্যে পবিত্র লাইলাতুল বরাত একটি। বরাত বা তাক্বদীর ফায়সালার রাত হিসেবে এ মুবারক রাতটি বিশেষ তাৎপর্যম-িত। কাজেই বিশেষ আমল, দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে এ বরকতময় রাতের ফযীলত হাছিলে প্রবৃত্ত হওয়া উচিত।
প্রসঙ্গত উল্লেখ্য যে, তাক্বদীর খুব স্পর্শকাতর বিষয়। তাক্বদীর সম্পর্কিত বিভ্রান্তিকর আলোচনা অতীতের অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে বলে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে। তবে তাক্বদীর দোয়া দ্বারা পরিবর্তিত হয় তাও পবিত্র হাদীছ শরীফ উনারই কথা।
আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদাভুক্ত সম্মানিত মুসলমানগণ উনাদের সবারই জানা আছে, ১৪ই শা’বান শরীফ উনার মুবারক রাত্রিতে মানুষের জন্ম-মৃত্যু, রিযিক বণ্টনসহ খাছ রহমত নাযিল করা হবে। তাই আজ বরাতের রাতে ইবাদত-বন্দেগীতে মশগুল থেকে স্বীয় তাক্বদীরকে মুবারক ও বরকতময় করাই বুদ্ধিমানের কাজ।
তবে এখানে উল্লেখ যে, পবিত্র লাইলাতুল বরাত উনাকে উদযাপনের জন্য যমীনের মধ্যে একমাত্র উত্তম স্থান হলো রাজারবাগ শরীফ। সুবহানাল্লাহ! কারণ এখানে অবস্থান করছেন যামানার ইমাম ও মুজাদ্দিদ, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি। তিনি সম্মানিত সুন্নতী তরীক্বায় পবিত্র লাইলাতুল বরাত শরীফ উদযাপন করেন। মহিমান্বিত ও বেমেছাল মকবুল মুনাজাত শরীফ পরিচালনা করেন।
সঙ্গতকারণেই এখানে বর্ষিত হয় বেমেছাল ও অপার রহমত, বরকত ও ফযীলতের ধারা। যে কেউ এখানে আসলে সে মহান ও অমূল্য নিয়ামত লাভে ধন্য হয়ে আজীবনের জন্য হিদায়েতপ্রাপ্ত ও নিয়ামত লাভে ধন্য হতে পারেন। সবার জন্যই এ নিয়ামতের দ্বার খোলা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বিরোধিতাকারীরা গুমরাহ ও উলামায়ে ‘সূ’র অন্তর্ভুক্ত। এদেরকে পরিহার করা ফরয-ওয়াজিব।
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে শুধু পরকালীন শাফায়াত ই একমাত্র চাওয়া পাওয়া নয়;
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সংস্পর্শে নাগরিকদের সংশোধনের জন্য পাঠাতে হবে
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












