‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ সংবাদ:
পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৮ জুন, ২০২৪ খ্রি:, ২৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশে গতকাল ইয়াওমুল জুমুয়াহ শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
তাই ১০ই যিলহজ্জ শরীফ ১৪৪৫ হিজরী মুতাবিক আগামী ১৯ আউওয়াল ১৩৯২ শামসী (১৭ জুন ২০২৪ খৃ.) ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পালিত হবে পবিত্র ঈদুল আদ্বহা শরীফ।
উল্লেখ্য, ১৪৪৫ হিজরী সনের পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ইয়াওমুল জুমুয়াহ শরীফ ০৯ আউওয়াল ১৩৯২ শামসী, ০৭ জুন ২০২৪ খৃ. দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা ঢাকা রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ সারা দেশের ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার প্রতিনিধিগণ উনাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। এবং রংপুরের পীরগাছা এলাকায় চাঁদ দেখতে পাওয়ার তথ্য প্রদান করেন।
তাই ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার তরফ থেকে চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করা হয়- আজ ইয়াওমুস সাব্ত (শনিবার) ১০ আউওয়াল ১৩৯২ শামসী, (০৮ জুন ২০২৪ খৃঃ) হবে পবিত্র যিলহজ্জ শরীফ উনার ১লা তারিখ।
উল্লেখ্য, পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার প্রথম ক্ষমা রাত্রিতে বিশেষভাবে দুআ কবুল হয়ে থাকে। তাই, প্রতি বছরের ন্যায় এবারো প্রতিদিন বাদ ইশা বিশেষভাবে দুআ-মুনাজাত অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)