মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

পবিত্র কুরআন শরীফ, পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে বৈবাহিক জীবনের রূপরেখা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, রাত ৩:০৯
পবিত্র কুরআন শরীফ, পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে বৈবাহিক জীবনের রূপরেখা
ফুলশয্যায় করনীয়:
১. আহলিয়ার ঘরে বা রুমে প্রবেশ করে তার প্রতি সদয়, সহানুভূতি ও মুহব্বত প্রকাশ করবে। কপালের চুল ধরে বিসমিল্লাহ শরীফ পড়ে বরকতের জন্য এই দোয়া পড়বে-
اللهم اني أسألك خيرها وخير ما جبلتها عليه و اعوذبك من شرها و شر ما جبلتها عليه ـ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আছয়ালুকা খইরাহা ওয়া খাইরা মা জাবাল-তাহা আলাইহি। ওয়া আঊযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবাল-তাহা আলাইহি।
অর্থ: আয় মহান আল্লাহ পাক! আমি আপনার নিকট আহলিয়া (স্ত্রীর) যাবতীয় কল্যাণ প্রার্থনা করছি এবং যেসকল কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেসব কল্যাণ ও বরকত প্রার্থনা করছি। আর আপনার নিকট তার অকল্যাণ থেকে পানাহ্ বা আশ্রয় প্রার্থনা করছি। আর যেসকল অকল্যাণ তার মধ্যে সৃষ্টিগতভাবে রয়েছে তা থেকেও পানাহ্ চাচ্ছি। (আবু দাঊদ শরীফ, ইবনে মাজাহ্ শরীফ)
২. আহলিয়ার সাথে উত্তম আচরণ করে মুহব্বত গড়ে তুলবে। দুধ, খেজুর অথবা শরবত পান করে অবশিষ্ট টুকু আহলিয়াকে পান করতে দিবে।
৩.অযু না থাকলে অযু করতে হবে। অতঃপর দু’ রাকায়াত নামায আদায় করতে হবে। আহলিয়াকে নামায আদায় করার কথা একবার বলতে হবে। কিন্তু তাগিদ দেয়া যাবে না। কেননা, তিনি মাজূরতার হালতে থাকতে পারেন। যা মুখে বলতে লজ্জাবোধ করবে।
৪. অতঃপর মীলাদ শরীফ পড়তে হবে। তারপর দু’জন মিলে দোয়া-মুনাজাত করবে। দোয়া ও মুনাজাতে পরস্পরের হক আদায় করার তাওফিক কামনা করবে। উভয়ের মধ্যে গভীর মুহব্বত পয়দা হওয়া, পর্দা করা, হালাল খাওয়া-পরা, সুন্নত মুবারক মুয়াফিক জীবন যাপন করা ইত্যাদি বিষয়ে তাওফিক কামনা করতে হবে।
৫. নিজে রাত্রিকালীন পোশাক পরিধান করবে। আহলিয়াকে পরতে সহযোগিতা করতে হবে।
৬. আতর, গোলাপ মাখতে হবে। দুর্গন্ধযুক্ত কোনকিছু থাকলে তা সুগন্ধময় করতে হবে। সবকিছুই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কেননা, পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্মানিত ঈমান উনার অন্তর্ভুক্ত।
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা তোমাদের পোশাক-পরিচ্ছদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখো, মাথার চুল পরিপাটি করে, মিসওয়াক করে পবিত্র ও সুসজ্জিত থাকো। কারণ, বনী ইসরাঈলরা এ কাজগুলো না করার কারণে তাদের আহলিয়া বা স্ত্রী তারা পরকিয়া ও ব্যভিচারে লিপ্ত হয়েছিল। নাঊযুবিল্লাহ্ (জামে ছগীর)
৭. বিছানায় অতিরিক্ত চাদর ব্যবহার করতে হবে। নির্দিষ্ট রুমাল ও তায়াম্মুমের মাটি হাতের কাছে রেখে দিতে হবে, যেন যথাসময়ে সহজেই পাওয়া যায়। মশারী টানিয়ে নিবে।
৮. পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়া যাবেনা। বরং উত্তর দিকে মাথা রেখে শয়ন করতে হবে।
৯. আহাল তিনি উনার আহলিয়ার বাম পার্শে শোবেন।
১০. কাপড়বিহীন হওয়া যাবেনা। পোশাক খুললে বড় চাদর দিয়ে সমস্ত শরীর ঢেকে নিতে হবে।
১১. একান্ত নির্জনবাসের দোয়া পড়তে হবে। যা সম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ حضرت عبد الله بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ قَالَ رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا ، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا ـ
অর্থ: রঈসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তাদের কেউ যখন তার আহলিয়ার সাথে নির্জনবাসের ইচ্ছা করবে তখন যেন সে পড়ে
بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিব-নাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ্ শায়ত্বানা মা রাযাক্ তানা)
অর্থ: আমি মহান আল্লাহ্ পাক উনার নাম মুবারকে শুরু করছি। আয় মহান আল্লাহ পাক! বিতাড়িত শয়তানকে আমাদের থেকে দূরে রাখুন। আর আমাদেরকে যে সন্তান দান করবেন তার থেকেও বিতাড়িত শয়তানকে দূরে রাখুন।) আর সেইদিন যে সন্তান আসবে সে শয়তানের অনিষ্ট থেকে চিরতরে মুক্ত থাকবে। (বুখারী শরীফ, মুসলিম শরীফ) । (চলবে)
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) ৭ ঘণ্টা আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৭ ঘণ্টা আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ২ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ২ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৫ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৬ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৬ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ১০ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১০ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৯ নভেম্বর, ২০২৬ ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬