পবিত্র কুরআন শরীফ, পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে বৈবাহিক জীবনের রূপরেখা
১. বিবাহ করার নিয়ত করলে বৈবাহিক জীবন সর্ম্পকীয় ইলিম হাছিল করা ফরয। বিশেষতঃ বিশুদ্ধ নিয়ত, আহাল-আহলিয়ার হক বা অধিকারসমূহ, তালাক, হুরমতে মুছাহ্হারাহ্, ঈলা, জিহার, লেয়ান ইত্যাদি।
২. আহাল আহলিয়ার জন্য রাত্রিকালীন পোশাক সংগ্রহে রাখা সুন্নত। গায়ে দেয়ার জন্য বড় আকারের একটি চাদর রাখা। নির্জনবাসের পর লজ্জাস্থান মোছার জন্য দুটি রুমাল বা কাপড় রাখা উচিত। তবে তার পরিবর্তে টিস্যু রাখা যেতে পারে। একজনের ব্যবহৃত রুমাল অপরজন ব্যবহার করা যাবেনা। তাতে আহাল ও আহলিয়ার মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়ে থাকে।
৩. আহাল ও আহলিয়া একান্ত নির্জনবাসের পূর্বে পরিপাটি হওয়া, সাজ গোছ করা, আতর-গোলাপ মাখা সুন্নত মুবারকের অর্ন্তভুক্ত। কাজেই সেদিকে পরিপূর্ণ দৃষ্টি রাখতে হবে।
৪. বিছানায় বিছানোর জন্য একটি অতিরিক্ত চাদর রাখা। যা শোয়ার সময় বিছানো এবং ঘুম থেকে উঠার সাথে সাথে উঠিয়ে রাখা উচিত। কেননা তাতে কিছু লেগে যাওয়া, দাগ লাগা অস্বাভাবিক নয়।
৫. একটি পাক-পবিত্র মাটির টুকরা কিংবা পাথর অথবা ইটের টুকরা রাখা। যাতে একান্ত নির্জনবাসের পর তায়াম্মুম করা যায়। কেননা একান্ত নির্জনবাসের পর তায়াম্মুম করা ব্যতিত, নাপাক অবস্থায় মাটিতে পা দেয়া উচিত নয়।
৬. একটি মশারী রাখা। যাতে মশারীর নীচে একান্ত নির্জনবাস করা যায়। যত পর্দার সাথে নির্জনবাস করা যায় ততই উত্তম।
৭. এক পাত্র পানি রাখা। যাতে আহলিয়া প্রথম বাড়ীতে বা বাসায় প্রবেশ করার পর পা ভিজাবে অর্থাৎ পা ধুইতে পারে। আর ঐ পা ভিজানো পানি বাড়ীতে কিংবা বাসায় ছিটিয়ে দিতে হবে। যা রহমত, বরকত লাভের কারণ।
উল্লেখ্য যে, বাসায় মাহরাম কেউ থাকলে তাকে দিয়ে উক্ত পানি সমস্ত বাসায় ছিটানো যেতে পারে। অন্যথায় আহাল নিজেই ছিটিয়ে দিবেন।(চলবে)
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।