পবিত্র কুরআন শরীফ অবমাননার দায়ে আটক আকাশ দাস
দোয়ারাবাজারে পবিত্র কোরআন শরীফে পা দিয়ে অবমাননার দায়ে আকাশ দাস নামে এক হিন্দুকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দোয়ারাবাজার সদরে এ ঘটনা ঘটে। আকাশ দাস দোয়ারাবাজার সদর এলাকার মংলারপুর গ্রামের প্রফুল্ল দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ দাস পবিত্র কোরআন শরিফে পা দিয়ে একটি ছবি অনলাইনে আপলোড করে। এ সংবাদ তাৎক্ষণিক অনলাইনে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে ওই যুবককে ধরে দোয়ারাবাজার থানা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে আটক করে।
এ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা হতে মুসলিম জনতা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং থানা ঘেরাও করেন। এ সময় উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদ, বিএনপি নেতা আব্দুল বারী ও দোয়ারাবাজার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনী এসে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।