কম্পোজিট মিলিটারি ফার্ম:
পদ্মার চরে খামার, সম্ভাবনার নতুন দুয়ার
, ১৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ রবি’ ১৩৯১ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
মাদারীপুর সংবাদদাতা:
চারদিকে সবুজের সমারোহ। রয়েছে আঁকাবাঁকা মেঠোপথ। তার মাঝেই শত শত গরুর অবাধ বিচরণ। বিস্তীর্ণ মাঠজুড়ে রয়েছে খামারের গরু। আকার অনুযায়ী ভিন্ন ভিন্ন মাঠে রাখা হয়েছে গরুগুলো। এই দৃশ্য পদ্মা সেতুসংলগ্ন দক্ষিণ চর জানাজাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে ওঠা কম্পোজিট মিলিটারি ফার্মের।
শিবচর উপজেলার মাদবর চর ইউনিয়নের পদ্মাবেষ্টিত দক্ষিণ চর জানাজাত মৌজায় তিন বছর ধরে প্রাথমিকভাবে প্রায় ১০ একর জায়গায় এই পশু খামার গড়ে উঠেছে। চরের প্রাকৃতিক পরিবেশে খোলা মাঠেই পালন হচ্ছে গরু। খামারের পরিধি বাড়ানোর জন্য শুধু চর জানাজাতেই প্রায় ২০০ একর জায়গা বালু ভরাট করা হয়েছে। নির্মাণ করা হয়েছে ৬টি বিশাল টিনশেড ঘর। বসানো হয়েছে দুটি গভীর নলকূপ। যেখানে পালন করা হচ্ছে হলিস্টেইন ফিজিয়ান প্রজাতির প্রায় ৫০০ গরু। এসব গরু সার্বক্ষণিক দেখভাল করতে নিয়োজিত ১৫ জন শ্রমিক।
পদ্মার চরের কম্পোজিট মিলিটারি ফার্মের জন্য দেশের বিভিন্ন সেনা খামার থেকে তিন-চার মাস বয়সের বাছুর আনা হয়। প্রাথমিক পর্যায়ে শুধু ষাঁড় মোটাতাজা করা হচ্ছে। এসব ষাঁড়কে বিস্তীর্ণ খোলা প্রান্তরে জন্মানো ঘাসের সঙ্গে সাইলেজ (গরুর সুষম খাদ্য) ও দেশীয় খাবার খাওয়ানো হচ্ছে। খামারে গবাদি পশুর সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য রয়েছে নিজস্ব পশু ডাক্তার। নির্দিষ্ট সময় পরপর এখান থেকে বাছাইকৃত ষাঁড় সাভার মিলিটারি খামারে নিয়ে নিলামে বিক্রি করা হচ্ছে।
চরাঞ্চল ঘুরে দেখা যায়, এ অঞ্চলে অধিকাংশ পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সেনাবাহিনীর এই ফার্ম দেখে আশপাশ এলাকার প্রান্তিক চাষিসহ সাধারণ মানুষের মধ্যে গরু লালনপালনের উৎসাহ জেগে উঠেছে। গবাদি পশু পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন অনেকে।
জানা যায়, পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা জমিতে একটি কম্পোজিট মিলিটারি ফার্ম স্থাপনে ২০১৯ সালের ২৩ অক্টোবর রাজধানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। বিশাল পরিসরে কম্পোজিট পশু খামার গড়তে পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা জমি থেকে ২ হাজার ১৫৮.৫৩ একর জমি সেনাবাহিনীকে হস্তান্তর করে সেতু কর্তৃপক্ষ।
চর জানাজাতের বাসিন্দা প্রান্তিক চাষি নুরুদ্দিন শেখ জানান, সেনাবাহিনীর খামারে স্থানীয় বাসিন্দাদের অনেকের ভাগ্য বদল হয়েছে। তিনি জানান, তার ছেলে দীর্ঘদিন বেকার ছিল। পরে সেনাবাহিনীর এই ফার্মে শ্রমিকের চাকরি পেয়েছে। এরপর তাদের ভাগ্য বদলের পালা শুরু হয়েছে। এ ছাড়া তিনি এই চরে মুদির দোকান করেন। সেনাবাহিনীর খামারের কারণে তার বেচাবিক্রি বেড়েছে।
খামারের শ্রমিক শাকিল হাওলাদার বলেন, তিনি একসময় বেকার ছিলেন। বর্তমানে সেনাবাহিনীর খামারে চাকরি করছেন। এতে তাঁর পরিবারে আগের মতো অভাব-অনটন নেই। এখন অনেক ভালো আছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












