পণ্য পরিবহনে চাঁদা বন্ধ হলে মূল্যস্ফীতি সহনীয় হবে -বিসিআই
, ০৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও খাদ্যের মূল্যস্ফীতি সব থেকে বেশি। পণ্য পরিবহনের চাঁদা বন্ধ করা গেলে পণ্যের মূল্য অনেকটাই কমে আসার সাথে সাথে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
গতকাল রোববার সচিবালয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলে।
সাক্ষাৎকালে বিসিআই সভাপতি বলেন, পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বিসিআই-এর পক্ষ থেকে আমরা আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নেতৃত্বে দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো, এমনকি বিশ্বের অন্যান্য দেশের তুলনায়ও ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে দেশের সন্ত্রাসী দমন ও চরমপন্থি দমনে আপনার অবদান অনস্বীকার্য। হরতাল-অবরোধের সময়ও এবার ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক থাকায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও খাদ্যের মূল্যস্ফীতি সব থেকে বেশি। এর একটি অন্যতম কারণ হচ্ছে পণ্য পরিবহনের ক্ষেত্রে বিভিন্নভাবে চাঁদা আদায়। আমরা মনে করি পণ্য পরিবহনের চাঁদা বন্ধ করা গেলে পণ্যের মূল্য অনেকটাই কমে আসবে। এক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে চলে আসলে বাংলাদেশ ব্যাংকের সংকোচন নীতি গ্রহণ করতে হবে না। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে ডলারের কারেন্ট একাউন্ট পজেটিভ হয়েছে, যা আশাব্যাঞ্জক এবং আর্থিক হিসাবও আগামী কয়েক মাসের মধ্যে পজেটিভ হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)