গাজায় ৩ দিনে ৩০০ ফিলিস্তিনি শহীদ:
পণবন্দীর তথ্য প্রকাশের ইসরাইলে মুক্তির দাবিতে বিক্ষোভ
, ৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৮ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার লিরি অ্যালবাগ নামের এক পণবন্দী সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। তথ্যচিত্র প্রকাশের পরেই পণবন্দীদের মুক্তির দাবিতে হাজার হাজার ইসরাইলি নাগরিক তেল আবিব ও জেরুসালেমে বিক্ষোভ করেছে। ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এদিকে লিরি অ্যালবাগ বেঁচে আছে এমন তথ্য হামাস প্রকাশ করার পর পরই হাজার হাজার ইসরাইলী শনিবার রাতে তেল আবিব ও জেরুসালেম শহরে জমায়েত হয়। তারা গাজায় ৪৫০ দিনের বেশি সময় ধরে পণবন্দী থাকা ব্যক্তিদের মুক্তির জন্য একটি চুক্তির আহ্বান জানায়।
দ্য হোস্টেজ ফ্যামিলিস ফোরাম এক বিবৃতিতে বলেছে, লিরির বেঁচে থাকার অস্তিত্ব সব পণবন্দীদের অতিদ্রুত ফেরত আনার এক রূঢ় ও অনস্বীকার্য প্রমাণ।’
তারা আরো বলে, পণবন্দীরা প্রত্যেকটি দিন তাৎক্ষণিক মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছে। নিহত হলে তাদের যথাযথভাবে সমাহিত করার সুযোগকেও এটি বিপন্ন করছে।’
অপর এক খবরে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী। গত তিন দিনে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত শনিবারেই ইসরাইলি সন্ত্রাসী হামলায় ৬০ জনের বেশি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ইসরাইলি সন্ত্রাসী বাহিনী বুরেইজি শরণার্থী ক্যাম্পের সামনে জড়ো হওয়া লোকদের ওপরও হামলা চালায়। এ ছাড়া গাজার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)