পঞ্চগড়ে প্রথম অনলাইনে চা নিলাম
পঞ্চগড়ে দেশের প্রথম অনলাইনে চা নিলাম কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রথম নিলামে প্রতি কেজি চা বিক্রি হয়েছে ২১২ টাকা দরে। পঞ্চগড় দেশের চা শিল্পের তৃতীয় চা নিলাম কেন্দ্র। এর আগে, শুধু চট্টগ্রামে চা নিলাম কেন্দ্র ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শ্রীমঙ্গলে দ্বিতীয় এবং পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র এবং প্রথম অনলাইন নিলাম কেন্দ্রে গত ৪ অক্টোবর অনলাইন প্লাটফর্মে প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়েছে।
এর আগে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ২ সেপ্টেম্বর পঞ্চগড়ে দেশের তৃতীয় ও প্রথম অনলাইন নিলাম কেন্দ্র উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরের মাসেই পূর্ণাঙ্গভাবে শুরু হলো নিলাম কার্যক্রম।
উল্লেখ্য, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম চা বোর্ডে যোগদানের পর পঞ্চগড় পরিদর্শনে যান এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চা-সংশ্লিষ্ট সবার সঙ্গে চা নিলাম কেন্দ্রের বিষয়ে মতবিনিময় করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। সে প্রেক্ষিতে ২০২১ সালের ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবটিতে অনুমোদন দেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পঞ্চগড়ে দেশের তৃতীয় নিলাম কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।