পঁচিশে ঘুরে দাঁড়াবার প্রত্যয় আওয়ামী লীগের
, ৫রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৬ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২১ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অজ্ঞাত স্থান থেকে দলটির নেতারা জানিয়েছেন, তারা জনগণের সঙ্গেই থাকতে চান। দলের সব অন্তর্নিহিত শক্তিকে দেশের জন্য উৎসর্গ করতে চান। নতুন বছরে নিজেদের শুধরে জনগণের কাছে ফেরার পথ উন্মুক্ত করবেন।
আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট ও অনলাইন পেজে দলটির সভাপতি শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়, স্বাভাবিক নিয়মেই সময়ের কাঁটা ঘুরে, ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে কড়া নাড়ে। সময়, সমাজ ও সভ্যতা সামনের দিকে এগিয়ে চলে। বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের শুভ ও কল্যাণময় সময় প্রতিষ্ঠা করতে হবে। স্বাভাবিকভাবেই আমার প্রত্যাশা থাকবে নতুন বছরে পদার্পণের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলার জনগণ সুখ-সমৃদ্ধি ও শান্তিতে বসবাস করবে।
বিষয়টি নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, রাজনৈতিক দল হিসেবে- নতুন বছরে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে, দুঃখ-দুর্দশার জন্য দায়ী অনির্বাচিত অসাংবিধানিক অবৈধ সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে, সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে শান্তির বাংলাদেশ গড়তে আমরা আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দলের সমস্ত অন্তর্নিহিত শক্তিকে দেশের জন্য উৎসর্গ করবো।
বাহাউদ্দীন নাছিম বলেন, অবস্থা এমন- মাঠে নামতে পারে না, রাস্তায় নামতে পারে না, ঘুমাতে পারে না। আত্মগোপনে থাকে। শহরে গ্রামে, কোথাও তো কোনো নিরাপত্তা নেই। চরম নিপীড়ন-নির্যাতন, ভয়ভীতি, আতঙ্ক, এটা নিয়েই তো আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি মুহূর্ত পার করছে। তার ভেতর দিয়ে আমাদের ঘুরে দাঁড়াবার প্রচেষ্টা আছে। আমাদের অভ্যন্তরীণ যোগাযোগ ও পরিকল্পনা সবই আছে। আমরা ঘুরে ফিরে জনগণের সঙ্গে থাকতে চাই। জনগণের সঙ্গে কাজ করতে চাই। গণতান্ত্রিক প্রক্রিয়া ও মতপ্রকাশের অধিকার নিয়ে থাকতে চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)