নড়েচড়ে বসেছে দুদুক, অনুসন্ধানের তালিকা দীর্ঘ হচ্ছে
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট সরকার পতনের পর দুদকের কাজে অনেকটা গতি ফিরেছে। অন্তর্র্বতী সরকার গঠনের পর আবার নড়েচড়ে বসেছে সংস্থাটি। গত ১৫ বছরের দুর্নীতির অনুসন্ধান করতে চায় তারা। সম্প্রতি এক দিনেই সাবেক ৪১ মন্ত্রী-এমপির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এবার শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার ম-ল স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।
বিদেশে অর্থপাচারে জড়িত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে শুধু ১০টি প্রতিষ্ঠান ও চার ব্যক্তিই আমেরিকা, লন্ডন, কানাডা, সিঙ্গাপুর, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছেন ৮০ বিলিয়ন (আট হাজার কোটি) ডলার। দেশের বর্তমান পরিস্থিতি ও গুরুত্ব বিবেচনায় নিয়ে কর্মপন্থা নির্ধারণ করে সর্বপ্রথম ওই ১০টি প্রতিষ্ঠান ও চার ব্যক্তির বিরুদ্ধে ‘অ্যাকশনে’ যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অতিসম্প্রতি এই ‘হিটলিস্ট’ তৈরি করা হয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর আগস্টের মাঝামাঝিতে ওই সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত তিন সপ্তাহে প্রভাবশালী ৬০ জন সাবেক মন্ত্রী, এমপি ও কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)