ন্যূনতম মজুরি ২৩ হাজার করার দাবি গার্মেন্টস শ্রমিকদের
, ১৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ রবি’ ১৩৯১ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ দাবি জানানো হয়।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘দেশের অর্থনৈতিক গতিশীলতা বিবেচনায় ও নিজেদের মর্যাদাপূর্ণ জীবনের কথা চিন্তা করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার করার দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিটি যুক্তিযুক্ত। শ্রম আইনের ১৩৯ ধারা মোতাবেক প্রতি পাঁচ বছর অন্তর নিম্নতম মজুরি হার বৃদ্ধির সুপারিশ ও বাস্তবায়নের বিধান রয়েছে। যার প্রথম ধাপ হিসেবে ইত্যেমধ্যে একটি নিম্নতম মজুরি বোর্ড গঠিতও হয়েছে। সবশেষ ২০১৮ সালের ২৫ ডিসেম্বর গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা করা হয়।’
ন্যূনতম মজুরি ঘোষণার পর গত ৫ বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, চিকিৎসা, শিক্ষাসহ আরও অন্যান্য খরচ আকাশচুম্বি হারে বৃদ্ধি পেয়েছে। ফলে শ্রমিকদের জীবনযাত্রা চরম আকারে ব্যাহত হচ্ছে। সে তুলনায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়নি। পোশাক রপ্তানিকারক বিভিন্ন প্রতিযোগী দেশের তুলনায় আমাদের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন বিশ্বের মধ্যে সর্বনিম্ন।’
মানববন্ধনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ অর্ধশতাধিক গার্মেন্টস কর্মী উপস্থিত ছিলেন। পরে তারা নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন।
শ্রমিকরা বলেন, ‘সিপিডির গবেষণা অনুযায়ী ৪ সদস্যের একটি পরিবারের মাসিক খরচ ৪৭ হাজার ১৮২ টাকা। জাতিসংঘের গবেষণায়, ৪১ হাজার ৪০০ টাকা। বিশ্ব ব্যাংকের গবেষণায়, দারিদ্রসীমার ঊর্ধ্বে উঠতে হলে মাথাপিছু প্রতিদিন ২ ডলার আয় করতে হবে। সে হিসেবে কমপক্ষে ১ জন শ্রমিককে সর্বনিম্ন ৩২ হাজার ১০০ টাকা মাসিক আয় করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী তফসিলি ব্যাংকের সর্বনিম্ন বেতন ২৯ হাজার টাকা। শিক্ষানবিশকালীন ২৮ হাজার এবং অফিস সহকারী নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্ন কর্মীদের বেতন ২৪ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। অথচ দেশ ও শিল্পের উন্নয়নে সবচেয়ে বড় অবদান রাখা পোশাক শিল্পের শ্রমিকরা সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত। তাই দেশের অর্থনৈতিক গতিশীলতা ও এই খাতের শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনের কথা চিন্তা করে অবিলম্বে ২৩ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করা হোক।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












