নৌরুটে অসংখ্য ডুবোচর, নৌযান চলাচল ব্যাহত
, ০৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯০ শামসী সন , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১২ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
শুষ্ক মৌসুমে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের পদ্মা নদীর পানি কমেছে। মাঝনদীতে ডুবোচর জেগে ওঠায় প্রায় তিন-চার কিলোমিটার পথ ঘুরে ফেরি চলাচল করছে। এতে যানবাহন পারাপারে ফেরিগুলোর দ্বিগুণ সময় লাগছে। ফলে একদিকে যেমন সময় অতিবাহিত হচ্ছে ঠিক তেমনি ফেরিগুলোর পেছনে বাড়তি টাকা ব্যায় করতে হচ্ছে কর্তৃপক্ষকে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌরুটে শুষ্ক মৌসুমে নাব্যতা সঙ্কট দেখা দেয়। এজন্য নৌযান চলাচলে ব্যাহত হয়। গুরুত্বপূর্ন এই নৌরুট সচল রাখতে তাই বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (ড্রেজিং বিভাগ) নদী খনন করেন। কিন্তু খননেন কিছুদিন যেতে না যেতে আবারও অসংখ্য ডুবোচর দেখা যায়। যে কারণে ফেরিগুলোকে যানবাহন নিয়ে ৩/৪ কিলোমিটার ভাটিতে গিয়ে চলাচল করতে হয়।
বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (ড্রেজিং বিভাগ) সহকারী প্রকৌশলী মুহম্মদ মাসুদ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট সচল রাখতে পদ্মা নদীতে পানি কমে যাওয়ার কারণে একাধিক ড্রেজার দিয়ে খনন করা হয়েছে। তবে বর্তমান নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। যে কারণে সব ড্রেজার বন্ধ রাখা হয়েছে।
একাধিক ফেরি মাস্টার নাম প্রকার না করার শর্তে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট অনেক সরু। এক সঙ্গে দুটি ফেরি চলাচল করতে অনেক সমস্যা হয়। এর মধ্যে পদ্মা নদীর মাঝখানে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। বাধ্য হয়ে ভাটিতে গিয়ে ঘুরে আসতে হয়। এতে তেল ও সময় বেশি লাগে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ইদ্রিস নামের এক লঞ্চ চালক বলেন, নদীতে ডুবোচর থাকায় লঞ্চ চালাতে অনেক কষ্ট হয়। স্বাভাবিক চলাচল করতে অনেক পথ ঘুরে যেতে হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যদি নৌরুট সচল রাখতে খনন কাজ চলমান রাখতো তাহলে দুর্ভোগ হতো না।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা বন্দরের উপ-পরিচালক শাহ মুহম্মদ খালেদ নেওযাজ জানান, শুকনো মৌসুমে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট সচল রাখতে নদীতে একাধিক ড্রেজিং করা হয়েছে। তারপরও মাঝ নদীতে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। ডুবোচর থাকায় ফেরি চলাচলে ব্যাহত হয়।
তিনি আরোও জানান, এই নৌরুটে বর্তমান ১২টি ছোট বড় ফেরি চলাচল করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)