নেপালের রুপির নোটে ‘ভারতের তিন এলাকা’: ভারতের প্রতিবাদ
, ০৭ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
নেপালের নতুন ১০০ রুপির নোটে ছাপানো মানচিত্রে ভারতের তিনটি এলাকা অন্তর্ভূক্ত করা হয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে বলেছে, একতরফাভাবে নেপাল এই পরিবর্তন করলেও তা বাস্তবকে বদলাতে পারবে না।
নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা জানিয়ে, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচ-র সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে নেপালের একটি নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মানচিত্রই থাকবে নয়া ১০০ রুপির নোটে। লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে ১০০ রুপির নোটে ছাপানো মানচিত্রে অন্তর্ভূক্ত করা হয়েছে।
নেপালের তথ্য, প্রযুক্তি এবং জনসংযোগ বিভাগের এই মন্ত্রী আরও বলে, সরকার নয়া ১০০ রুপির ব্যাংক নোটের আকৃতি এবং ছবি নিয়ে যা সিদ্ধান্ত নিয়েছে তা মন্ত্রিসভা ইতোমধ্যেই অনুমোদন করে দিয়েছে।
রেখা শর্মা জানা, গত ২৫ এপ্রিল এবং ২ মে, মন্ত্রিসভার বৈঠকে ১০০ রুপির নোট এবং তার মধ্যে থাকা নেপালের মাানচিত্রের নয়া ডিজাইন অনুমোদন পেয়েছে। তারপরই এই নোট বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলে, আমি রিপোর্টটা দেখেছি। এখনও খুঁটিয়ে দেখা হয়নি। কিন্তু আমি মনে করি আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। নেপালের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে এক প্রতিষ্ঠিত মাধ্যমে। আর তার মাঝেই ওরা একতরফাভাবে কিছু পদক্ষেপ করছে। কিন্তু এমনটা করলে পরিস্থিতি কিংবা বাস্তব কিছুই পাল্টাবে না।
নেপাল সরকার দীর্ঘদিন ধরে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে তাদের ভূখ-ের অংশ হিসেবে দাবি করে আসছে। ২০২০ সালের ১৮ জুন নেপাল সরকার যে মানচিত্র প্রকাশ করেছিল সেখানে ওই তিন এলাকাকে সেদেশেরই অংশ বলে দেখানো হয়। অন্যদিকে নয়াদিল্লিও ওই তিন এলাকাকে নিজেদের অংশ বলে জানিয়েছে। সেই বিতর্কই উসকে দিচ্ছে নতুন নোট।
উল্লেখ্য, নেপালের সঙ্গে ভারত ১ হাজার ৮৫০ কিলোমিটার এলাকা ভাগ করে সীমান্তে। এর মধ্যে রয়েছে পাঁচটি রাজ্য। যথা- সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ এবং উত্তরাখ-।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)