নেতৃত্ব সংকটে বিএনপির আন্দোলন, ফলাফল শূন্য
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১৯ জন। যদিও এর মধ্যে ২০১৬ সালের ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছিল। বর্তমানে তাদের মধ্যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সালাহ উদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাইরে। চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের দিন সংঘর্ষকে কেন্দ্র করে ঘটে যাওয়া এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে অনেকগুলো মামলা করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তারের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক কারাগারে আটক আছেন।
এছাড়াও আগে থেকে কারাগারে আছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। অপরদিকে, লে. জে. (অব.) মাহবুবুর রহমান পদত্যাগ করেছেন। ড. খন্দকার মোশাররফ হোসেন মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এখনও রয়েছেন বিশ্রামে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থতার কারণে নিয়মিত নন। বাকিদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন আত্মগোপনে। ড. আবদুল মঈন খান ও বেগম সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, বর্তমানে বাইরে থাকলেও সতর্ক অবস্থানে রয়েছেন।
উল্লেখিত নেতাদের বাইরে বর্তমানে সরকারের কঠোর অবস্থানের কারণে গ্রেপ্তার এড়াতে দলের অনেক নেতা আত্মগোপনে রয়েছেন। ২৮ অক্টোবর রাত থেকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দেয়া তালা আজও খোলেনি। নেতাকর্মীহীন দলটির কেন্দ্রীয় কার্যালয়। গ্রেপ্তারের ভয়ে অনেক নেতাকর্মী নয়াপল্টন বা গুলশান কার্যালয়ের আশেপাশেও যান না। তবে, দলের প্রথম সারির নেতারা জেলে থাকলে দ্বিতীয় সারির নেতারা দলের সার্বিক কর্মকা-ে নেতৃত্ব দেবেন- এমন দলীয় সিদ্ধান্ত থাকলেও বর্তমানে বিএনপিতে চরমভাবে নেতৃত্ব সংকট দেখা দিয়েছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।